আজ , ।   
Home Blog Page 565

বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনাসভা অনুষ্ঠিত 

মো: মহিদ:
বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে মানিকগঞ্জে আলোচনাসভার আয়োজন করেছে যৌথভাবে জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আতিকুল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আক্তারুজ্জামান, পাওয়ার গ্রীডের নির্বাহী প্রকৌশলী গিয়াস মাহমুদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, বিএডিসি’র সিনিয়র সহকারি পরিচালক মোহাম্মদ মনির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারি প্রকৌশলী, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবলু, সাবেক যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, আহবায়ক কমিটির সদস্য জাহিদুল হক চন্দন, বেসরকারি সংস্থা-বারসিক কর্মকর্তা নজরুল ইসলাম।
আলোকিত প্রতিদিন/২২মার্চ-২৫/মওম

পলাশবাড়ীতে একযোগে ৮ টি ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রানা ইস্কান্দার রহমান:
কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে একযোগে পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।গত ২১ মার্চ শুক্রবার পলাশবাড়ী উপজেলার ৮ টি ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলার কিশোরগাড়ী, হোসেনপুর, বরিশাল, মহদীপুর, বেতকাপা, পবনাপুর,মনোহরপুর, হরিনাথপুর  ইউনিয়নে একযোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচীতে পৃথক পৃথক ভাবে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফুল মিয়া টেটন,মিল্লাত সরকার মিলন,পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিনুল ইসলাম মমিন মন্ডল, সদস্য সচিব শরিফুল ইসলাম লিফেজ,সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, যুগ্ন আহবায়ক ফিরোজ কবির, আশরাফুল ইসলাম, আরিফ মুন্সি, মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক হেলাল সরকার, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য জাকিরুল মন্ডল, এপ্রিল মন্ডল, হামিদুল ইসলাম, নাজমুল ইসলামসহ অন্যান্যরা।
এসময় ইউনিয়ন স্বেচ্ছা সেবকদলের আহবায়ক ও সদস্য সচিবসহ কমিটির নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও ইফতার মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া পরিচালনা করা হয়।
আলোকিত প্রতিদিন/২২মার্চ-২৫/মওম

আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে দেবিদ্বারে সাধারণ ছাত্র-জনতার বিক্ষোভ

নাজমুল হাসান:

গণহত্যায় সরাসরি জড়িত আওয়ামী লীগকে নতুন মোড়কে ফিরিয়ে আনার অপচেষ্টার প্রতিবাদে ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে বিক্ষোভ মিছিল করেছে দেবিদ্বারের সাধারণ ছাত্র জনতা।

২২ মার্চ শনিবার সকাল ১১ টায় দেবিদ্বার উপজেলা থেকে নিউমার্কেট চত্বরে দেবিদ্বার থানার সামনে থেকে ফিরে দেবিদ্বার নিউমার্কেট চত্বরে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নাজমুল হাসান নাহিদের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন, জোহা, সিয়াম, নাফিস, নাছির। বক্তারা বলেন, আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে’ ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত, হাসনাত আবদুল্লাহর কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে। সহ বিভিন্ন স্লোগান দেয় ছাত্র–জনতা। ছয়–সাত মাস হয়ে গেছে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হয়নি।  কিন্তু কেউ যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায় তাহলে বলব, চূড়ান্ত মুক্তির পথ মৃত্যু। প্রয়োজন হলে আরও আবু সাঈদ শহীদ হবে, তবু আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেওয়া যাবে না। গত ৫ আগস্ট আওয়ামী লীগের নিষিদ্ধকরণ হয়ে গেছে। এখন শুধু অফিশিয়াল ঘোষণা বাকি। আওয়ামী লীগকে পুনর্বাসন করলে জুলাই আন্দোলন আবার হবে। ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে চলবে না। প্রতিটি দলকে আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত পরিষ্কার করতে হবে। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দলটি কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না।

এসময় উপস্থিত ছিলেন— মো: আরিফুল ইসলাম, নাছির উদ্দীন, জালাল আহমেদ খাঁন, রাফসান, মেহেদী, মিজান, মাহমুদুল, সবুজ, শরীফ, নাসিফ সরকার সহ প্রমূখ।

উল্লেখ্য, গতকাল প্রধান উপদেষ্টা ড. ইউনুসের আওয়ামীলীগকে আপাতত নিষিদ্ধের কথা ভাবছে না সরকার, বক্তব্যের প্রেক্ষিতে সারাদেশে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবি ওঠে। সে হিসেবে জাবিতে শুক্রবার জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল করেন তারা।

আলোকিত প্রতিদিন/২২মার্চ-২৫/মওম

মহিলাদের অল্প বয়সে স্তন ক্যান্সারের ঝুঁকি কেন বাড়ছে!

অনলাইন ডেস্ক; বর্তমানে অল্প বয়সে স্তন ক্যান্সারে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। ভারতে এমন বহু ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে স্তন ক্যান্সারে আক্রান্তদের বয়স ৪০-এর নিচে বা তার চেয়েও অনেকটা কম হচ্ছে।

মুম্বাইয়ের ক্যান্সার বিশেষজ্ঞ সুমিত শাহ বলেছেন, আগে স্তন ক্যান্সারে আক্রান্তদের মধ্যে বেশিভাগই পঞ্চাশ বা ষাটোর্ধ নারীদের দেখা যেত। কিন্তু এখন সেই বয়সসীমা অনেকটাই কমে এসেছে এখন।

স্তন ক্যান্সারে আক্রান্ত নারীদের মধ্যে অনেকেই ৪০ বছরের নীচে। আবার তার চাইতে কম বয়সের অনেক নারীও এতে আক্রান্ত হয়েছে। 

প্রায় দশ বছর আগে তার স্তন ক্যান্সারে আক্রান্ত হন দিল্লির বাসিন্দা নীদা সরফরাজ। তিনি বলেন, রাগ হচ্ছিল…ভীষণ রাগ।

ভেবেই পাচ্ছিলাম না কেন! কেন এমনটা হলো। মাথায় ঘুরপাক খাচ্ছিল যে, কীভাবে আমার স্তন ক্যান্সার হতে পারে? সবে তিরিশে পা দিয়েছি। আমি ভেবেছিলাম ছোট একটি সার্জারি করলেই ভালো হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত আমার স্তনের একটা বড় অংশ বাদ দিতে হয় আমার।
 

সরফরাজ একা নন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আরো এক নারী। যে স্টেজে তার স্তন ক্যান্সার ধরা পড়েছিল, সেই সময় সার্জারির মাধ্যমে স্তন অপসারণ করা ছাড়া উপায় ছিল না।

ভারতীয় অভিনেত্রী হিনা খানও গত বছর মাত্র ৩৬ বছর বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত হন।

কলকাতার চিকিৎসক ডা. ঋতুপর্ণা চতুর্বেদী বলেন, অল্পবয়সীদের মধ্যে স্তন ক্যান্সার বৃদ্ধি পাওয়া একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আমি স্তন ক্যান্সারে আক্রান্তদের মধ্যে তিরিশের ঘরে থাকা নারী দেখেছি, আবার তার চাইতে অনেকটা কম বয়সী রোগীও পেয়েছি। আমার অভিজ্ঞতায় সবচেয়ে কম বয়সে স্তন ক্যান্সারে আক্রান্ত রোগীর বয়স ছিল ১৭ বছর। 

ভারতে স্তন ক্যান্সারে আক্রান্ত নারীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রোগীদের বয়সসীমার ক্ষেত্রেও পরিবর্তন দেখা গিয়েছে। আগে ভারতে ৪০-৫০ বা তার বেশি বয়সের নারীদের মধ্যে স্তন ক্যান্সারের ঘটনা রিপোর্ট করা হলেও, ৪০-এর কম বয়সের নারীদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

দিল্লির অ্যাপেলো হসপিটালের সার্জিক্যাল অনকোলজিস্ট রোকেয়া আহমেদ মীর বলেছেন, ভারতে ২০ থেকে ৩০ বছর বয়সীদের মধ্যে স্তন ক্যান্সারে আক্রান্তের হার গত পাঁচ বছরে বেশ বেড়েছে এবং এটা উদ্বেগজনক বিষয়।

কম বয়সীদের মধ্যে স্তন ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়ার নেপথ্যে একাধিক কারণ থাকতে পারে।

ক্যান্সার গবেষক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘অনকোলিঙ্ক ইন্ডিয়া’র প্রতিষ্ঠাতা ড. অমিত কান্তি সরকার বলেন, খাদ্যাভ্যাস পরিবর্তন, শারীরিক পরিশ্রম কমে যাওয়ার কারণে ওবেসিটি, ধূমপান, পরিবেশ দূষণের মতো একাধিক ফ্যাক্টর এই প্রবণতা বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি জেনেটিক ফ্যাক্টর তো আছেই।

জীবনযাত্রাকে একটা বড় ফ্যাক্টর বলে উল্লেখ করেছেন ডা. রোকেয়া আহমেদ মীর বলেন, জাঙ্কফুড নির্ভর ডায়েট, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপানের মতো ফ্যাক্টর যা ব্রেস্ট ক্যান্সারসহ অন্যান্য অনেক ধরনের রোগ এবং ক্যান্সারের প্রবণতাকে বাড়িয়ে দেয়।

অন্যদিকে, ডা. প্রভাকর বলেন, আগে মনে করা হতো স্তন ক্যান্সারের ঘটনা শহরে বেশি দেখা যায়। কিন্তু এখন তা নয়। যেমন উত্তরাখণ্ডের গ্রামেও কমবয়সীদের মধ্যে স্তন ক্যান্সার লক্ষ্য করা গিয়েছে।

কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন, অনেক ক্ষেত্রেই ব্রেস্ট ক্যান্সার যতদিনে শনাক্ত হয়, ততদিনে ক্যান্সার অ্যাডভান্স স্টেজে চলে যায়।

ডা. চতুর্বেদী বলেন, আমরা সব সময় মেয়েদের এই বিষয়ে সচেতন করার চেষ্টা করি যে, স্তনে কোনোরকম অস্বাভাবিক কিছু লক্ষ্য করলে চিকিৎসকের পরামর্শ নিন, কিন্তু অনেক সময়ই মেয়েরা দেরি করে ফেলেন।

বিশেষজ্ঞদের মতে, স্তনের আকারের পরিবর্তন, স্তন বা বগলে ব্যথাহীন পিণ্ড, স্তনের ত্বকের পরিবর্তন, স্তনবৃন্ত থেকে নিঃসরণ ইত্যাদি ক্যান্সারের উপসর্গ হতে পারে।

এ কারণে সচেতনতা বৃদ্ধি, সেল্‌ফ এগজামিনেশন, চিকিৎসকের পরামর্শ নেওয়া, অবহেলা না করা মতো খুঁটিনাটি বিষয় এই রোগ মোকাবিলার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া জীবনযাত্রার পরিবর্তন, নিয়মিত শরীরচর্চা, সুষম আহার অনেক রোগের সম্ভাবনাই কমিয়ে দিতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। কিন্তু একইসঙ্গে তারা জানিয়েছেন, রোগ ধরা পড়লে দ্রুত চিকিৎসা শুরু করা খুব গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রেই আগে চিকিৎসা শুরু হলে অ্যাডভান্স স্টেজের জটিলতা এড়ানো সম্ভব।

সূত্র : বিবিসি বাংলা।

আলোকিত প্রতিদিন/এপি

হাতিরঝিলে বায়িং হাউস ও আবাসন ব্যবসার আড়ালে চলছিল রমরমা মাদক কারবার

নিজস্ব প্রতিবেদক:

প্রায় ৫ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবার বৃহৎ চালানসহ মাদক কারবারের ৪ গডফাদারকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।২১ মার্চ শুক্রবার দিবাগত রাতে সুনির্দিষ্ট অভিযোগ এ গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে রাজধানীর হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তাররা হলেন,মো.নজরুল ইসলাম ওরফে সোহেল রানা (৩৪), মো.আল মামুন (৩২), মোহাম্মদ ফারুক ওরফে ওমর ফারুক(৪৬) ও ফারুকের স্ত্রী তানিয়া (৩২)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে,বায়িং হাউস-আবাসন ব্যবসার আড়ালে হাতিরঝিলে তারা গড়ে তুলেছিল রমরমা মাদক ব্যবসা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন,২১ মার্চ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মেট্রো উত্তর কার্যালয়ের একটি টিম হাতিরঝিল এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে রমনা সার্কেলের পরিদর্শক লোকমান হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ মোতাবেক সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন।

শামীম আহমেদ বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মাদক কারবারিরা অর্জিত অর্থ দিয়ে  বায়িং হাউজ এবং আবাসন ব্যবসা পরিচালনা করছে বলে জানা গেছে।

আলোকিত প্রতিদিন/২২মার্চ-২৫/মওম

নির্বাচন-সংস্কার নিয়ে অনাবশ্যক বিতর্কের অবকাশ নেই: মির্জা ফখরুল

আলোকিত প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কারের উদ্দেশ্য হলো জনগণের জীবনমানের উন্নয়ন। জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা বিধান। জবাবদিহিতা এবং আইনের শাসনের নিশ্চয়তা বিধান করা। সর্বোপরি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করা।

২২ মার্চ শনিবার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সংস্কার আগে, নির্বাচন পরে, কিংবা নির্বাচন আগে সংস্কার পরে; এ ধরনের অনাবশ্যক বিতর্কের কোনো অবকাশ নেই। যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে একটি (সংস্কার সনদ) তৈরি হতেই পারে, নির্বাচিত সরকার পরবর্তী সময়ে যা বাস্তবায়ন করবে।

মির্জা ফখরুল মনে করেন, এখন অন্তর্বর্তী সরকারের মূলত করণীয় হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষ করা। যাতে দ্রুত একটি অবাধ এবং নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন ও নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা যায়। নির্বাচিত সরকার জনগণের কাঙ্ক্ষিত ঐকমত্যের সংস্কার সমূহ সম্পন্ন করবে। কেননা জনগণের কাছে দায়বদ্ধ এবং ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ নির্বাচিত সরকারের পক্ষেই গ্রহণযোগ্য সংস্কার সম্পাদন সম্ভব।

অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে জড়িত থাকায় জনমনে সংশয় সৃষ্টি হয়েছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, এ প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করার নানা প্রকার লক্ষণ ও প্রমাণ ক্রমেই প্রকাশ পাচ্ছে।

আলোকিত প্রতিদিন/২২মার্চ-২৫/মওম

বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ!

আলোকিত প্রতিবেদক: বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ—এমন মন্তব্য করেন লেখিকা ও আর্টিস্ট জান্নাতুন নাঈম প্রীতি।

শুক্রবার (২১ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে তিনি আরো বলেন, কিছুক্ষণ আগে ছাত্রলীগেরই ইনান সবাইকে রাজপথে নেমে আসার প্রস্তুতি নেয়ার জন্য আহ্বান জানিয়েছে। প্রিয় ইনান, আমরা ইতোমধ্যেই জানি- বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম ওয়াইফাই দল হচ্ছে আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, নেত্রী, নেত্রীর পুত্র কন্যা আত্মীয়স্বজন, গুরুত্বপূর্ণ মন্ত্রী সবাই বিদেশে বসে আছে। কিন্তু এরা প্রতিবার ওয়াইফাই প্রযুক্তির মাধ্যমে আন্দোলনের ডাক দেয়। আবার সেই ডাক নিয়ে কথা বললে বলে দেশে আসেন। ভাই- কোন দেশে আসব? কোন দেশের রাজপথে দাঁড়াব আগামীবার বলে দিয়েন আপনারা।

আ.লীগে আন্দোলন নিয়ে প্রীতি বলেন, ‘নাহলে দেখা যাবে আন্দোলন দিল্লিতে, আমি প্যারিসের রাস্তায় একা, ওইদিকে আপা যাদের রেখে পালিয়ে গেছে তারা শাহবাগ থানার ভেতর। মাঝখানে রবীন্দ্র সংগীত বাজতেছে-

অনেক কথা যাও বলি, কোনো কথা না বলি তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি’

এর মধ্যেই গতকাল শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের ব্যানার নিয়ে মিছিলের চেষ্টকালে ধাওয়া দিয়ে ৩ জনকে আটক করে বিএনপির নেতাকর্মীরা তখন। পরে আটক ৩ জনকে গণপিটুনি দিয়ে মোহাম্মদপুর থানা পুলিশের হাতে তুলে দেয় তারা।

প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে গত ১৯ আগস্ট হাইকোর্টে রিট করে ‘সারডা সোসাইটি’ নামের একটি সংগঠন। ২৭ আগস্ট সেই রিটের শুনানি হয়। পরে হাইকোর্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিটটি সরাসরি খারিজ করে দেন।

আলোকিত প্রতিদিন/এপি

পলাতক স্বৈরাচারের দোসররা যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়: তারেক রহমান!

আলোকিত প্রতিবেদক:  অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ যাতে না পায়।

শুক্রবার (২১ মার্চ) রাজধানীর ইস্কাটনে অবস্থিত ঢাকা লেডিস ক্লাবে আয়োজিত ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি। বিশিষ্ট নাগরিক ও পেশাজীবীদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি।

মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে নিজেদের অজান্তেই স্বৈরাচারবিরোধী জাতীয় ঐক্যের মধ্যে সংশয় সন্দেহের জন্ম দেওয়া হয়েছে বা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সরকারের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না, যাতে রাষ্ট্র এবং রাজনীতিতে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগ পায়। পতিত স্বৈরাচারের দোসরদের হাতে এখনো রাষ্ট্র থেকে লুণ্ঠন করা হাজার হাজার কোটি টাকা রয়ে গেছে। এমন পরিস্থিতিতে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়ার অর্থ সারাদেশে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ সৃষ্টি করে দেওয়া।

তারেক রহমান বলেন, আমরা দেখেছি পলাতক স্বৈরাচারের শাসনকালে সিভিল সোসাইটি এবং পেশাজীবীদের একটি উল্লেখযোগ্য অংশ স্বৈরাচার ও ফ্যাসিবাদের সক্রিয় সহযোগী হয়ে উঠেছিল। দেশের যেসময় গুম, খুন, নারী ধর্ষণ, অপহরণ, দুর্নীতি ও টাকা পাচার, এমনকি আয়নাঘরের মতো বর্বর বন্দিশালার বিরুদ্ধে তাদের একটি বড় অংশ প্রতিবাদ করার সাহস পায়নি কিংবা করেনি। আমরা দেখেছি উল্টো তারা ফ্যাসিবাদের অপকর্মের জাস্টিফাই করে, একটি বয়ান তৈরি করতো। বীর জনতার রক্তক্ষয়ী এ অভ্যুত্থানে ৫ আগস্ট মাফিয়া সরকারের পতনের পর দীর্ঘ দেড় দশকের অন্ধকার অতীত থেকে বেরিয়ে এসে পুনরায় গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার অপার সম্ভাবনার এক দাঁড় উন্মোচিত হয়েছে।

বিগত সরকার সংবিধান মানেনি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বর্তমান সংবিধান যেটিতে ইচ্ছেমতো কাটা-ছেঁড়া করে পলাতক স্বৈরাচার প্রায় তাদের দলীয় সংবিধানে পরিণত করেছিল, সেই সংবিধানের ৬৫ অনুষদের দ্বিতীয় দফায় বলা হয়েছে, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে জাতীয় সংসদ গঠিত হবে। সংবিধানের সুস্পষ্টভাবে উল্লেখ থাকার পরেও পলাতক ফ্যাসিবাদী সরকারের আমলে সারাদেশের মানুষ দেখেছে, সারাবিশ্ব দেখেছে, বারবার জনগণের ভোট ছাড়া সংসদ গঠন করা হয়েছিল।

ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারপারসন শামসুজ্জামান দুদু, জয়নুল আবেদীন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার প্রমুখ উপস্থিত ছিলেন।

পেশাজীবীদের মধ্যে যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদার, সিনিয়র সাংবাদিক এম আজিজ, আবদাল আহমেদ, নূরুদ্দিন আহমেদ, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, সংগীত শিল্পী মনির খান, কনকচাঁপা, বেবী নাজনীন ও ন্যান্সি প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি

চকরিয়া মহাসড়কের পাশে থাকা মানসিক রোগির সেবায় চিরিংগা হাইওয়ে পুলিশ

সাদ্দাম হোসাইন, চকরিয়া বানিয়ায়ছড়ায় মহাসড়কের পাশে কক্সবাজার গেইট যাত্রী ছাউনিতে মানসিক ভারসাম্যহীন নামঠিকানা বিহীন ব্যক্তির পাশে আত্ম মানবতার সেবায় হাত বাড়িয়ে দিয়েছেন চিরিঙ্গা হাইওয়ে পুলিশ।

অত্র এলাকায় অজ্ঞতা একজন মানসিক ব্যক্তির খবর জানতে পেরে চিরিংগা হাইওয়ে থানার উদ্যোগে জুস পানি খাবার ডিম নিয়ে যাওয়া হয়। ক্ষুধার্ত অবস্থায় অসহায় ব্যক্তিটি খেতে শুরু করেন।

এ বিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ  মোহাম্মদ আরিফ বলেন এই ভালোবাসাময় আমাদের কাজের প্রতি আরো দায়িত্বশীল করে তোলে, কাজের প্রতি আরো উৎসাহ দেয়। আল্লাহ কারো উচিলায়  তার সৃষ্টিকে ভালোবাসা প্রেরণ করেন। তিনি আরো বলেন এটা চিরিংগা হাইওয়ে থানা পুলিশ সবসময়ই করে, যখন যেখানে দুস্থ অসহায়কে পায়।

আলোকিত প্রতিদিন/এপি

চকরিয়া পৌরসভায় প্রবাসী জয়নাল আবেদীনের জায়গা জোর পূর্বক দখলে নেওয়ার অভিযোগ

সাদ্দাম হোসাইন, চকরিয়া প্রতিনিধি কক্সবাজার জেলার চকরিয়া পৌরসভার দক্ষিণ কাহারিয়াঘোনা ৫ নং ওয়ার্ডে সৌদি প্রবাসী জয়নাল আবেদীনের জায়গা জোর পূর্বক দখলে নেওয়ার অভিযোগ উঠেছে।

 ঘটনাসূত্রে জানা যায় প্রবাসী জয়নাল আবেদীন তার দাদারা ছিলো দুই ভাই, দুইভাই যথাক্রমে মৃত রওশন আলী ও মৃত নজির আহম্মদ। তারা দুইজনে দুই দাগে পাট্টামূলে ৬২ শতক জমি ক্রয় করে। নজির আহম্মদের কোন ওয়ারশি না থাকায় নজির আহম্মদে তারা পালক পুত্রের স্ত্রীকে ৪ দাগে ৩০ শতক জায়গা দান পত্র করে।

দীর্ঘদিন যাবত মৃত রৌশন আলীর ওয়ারিশনগণ তারা তাদের জায়গা ভোগ দখলে ছিলো। কিন্তু ২০১৮ সালে তারা মৃত নজির আহম্মদের দানপত্র করা ৯০ শতক  জমির বাইরেও  রওশন আলীর ওয়ারিশগণের জমি জোর পূর্বক ভাবে দখলে নেয়।জমি দখল করার চেষ্টা করলে রওশন ওয়ারিশ প্রবাসী জয়নাল আবেদীনের ছেলে মিশকাত বাধা প্রধান করলে তাকে মারধর করে।

এই বিষয়ে ২০১৮ সালে একটি মামলা করেছিল মিশকাত বাদী হয়ে।আবার বিগত ২৯/০১/২০২৫ সালে প্রবাসী জয়নাল আবেদীনের পরিবার যখন পবিত্র ওমরা পালন করতে সৌদি আরবের উদ্দেশ্য রওয়ানা হইলো তখন থেকেই হাজের খাতুনের ওয়ারিশগণ ছেলে-মেয়েরা আবারো ঐ জমি দখল করার চেষ্টা করে। তৎক্ষণাৎ  জয়নাল আবেদীনের ছেলে মিশকাত বাধা দিতে যায় এতে তাদের হুমকি ধামকি দেয়। এতে একপর্যায়ে  মিশকাত স্থানীয় কিছু গণ্যমান্য ব্যক্তিদের কথা রেখে একটা সালিশি  বৈঠকের সিন্ধান্ত নেয়, কিন্তু হাজেরা খাতুনের ওয়ারিশগণ সালিশি বৈঠকের সময় সালিশকারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে  জয়নাল আবেদীনের ছেলে মিশকাতকে সহ ৩ জনকে বেধড়ক পিটিয়ে  হাসপাতালে প্রেরণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে ভুক্তভোগী তাদের নিরাপত্তার জন্য আইনের আশ্রয় নিলে পুলিশের কাছে এজাহার জমা দেওয়া হয়।  পরবর্তিতে চকরিয়া থানার ওসি উক্ত  মামলাটি রুজু করেন।

আরো জানা যায়, প্রবাসী জয়নাল আবেদীন সৌদি আরবে সপরিবারে ওমরা হজ পালন করে মদিনা যাওয়ার পথে প্রবাসী জয়নাল আবেদীনের মৃত্যুতে,  হাজেরা খাতুনের ওয়ারিশগণ আরো বেশি বল প্রয়োগ করে বলে জানা গেছে। ভুক্তভোগীরা জানান, (২১.০৩.২০২৫) বাড়িতে মিশকাত উদ্দিন ছাড়া কেউ না থাকায় রৌশন আলীর সীমানায় বেড়া দিতে গেলে হাজেরা খাতুনের ওয়ারিশগণ আবারো ক্ষিপ্ত হয়ে হামলা করেন বলে জানান।  বর্তমানে এখন তারা হাসপাতালে ভর্তি আছেন বলে জানা যায়।

আলোকিত প্রতিদিন/এপি