আজ , ।   
Home Blog Page 563

দেশবাসীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির

যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস পালনের আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, স্বার্থান্বেষী মহল দেশকে আবার অস্থিতিশীল করতে চাচ্ছে এবং পতিত স্বৈরাচারকে ফিরে আনার অপতৎপরতা শুরু করেছে। এমন অবস্থায় দেশবাসীকে ঐক্যবদ্ধ, সজাগ ও সতর্ক থাকতে হবে। শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

২৪ মার্চ সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিবৃতিতে জামায়াত আমির বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ দেশের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিকামী জনতা দেশে গণতন্ত্র, আইনের শাসন, ন্যায় বিচার, মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল। মহান মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। ক্ষুধা-দারিদ্র্য, বেকারত্ব ও দুঃশাসন মুক্ত একটি দেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। লাখো মানুষের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষের প্রত্যাশা ও প্রাপ্তি এখনও পূরণ হয়নি।
তিনি আরও বলেন, গত জুলাইয়ের ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে দেশ আবার নতুন করে দ্বিতীয়বারের মত স্বাধীনতা অর্জন করেছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের ন্যায় চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের মানুষ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। দেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেয়েছে এবং শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে। পতিত সরকারের দোসররা এবং দেশের কতিপয় স্বার্থান্বেষী মহল বিদেশি আধিপত্যবাদী শক্তির সহায়তায় ছাত্র-জনতার এই গণআন্দোলনকে ব্যর্থ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
আলোকিত প্রতিদিন/২৪ মার্চ ২০২৫/মওম

কমলাপুর রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা যাত্রীদের ভিড়

আলোকিত প্রতিবেদক:

ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ব্যবস্থায় আজ থেকে ট্রেন পরিচালনা করছে বাংলাদেশ রেলওয়ে। বিশেষ ব্যবস্থায় ট্রেন চলার প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় অন্যান্য দিনের তুলনায় বেড়েছে।

২৪ মার্চ সোমবার কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি প্লাটফর্মের লাইনে সারিবদ্ধভাবে রাখা হয়েছে ট্রেনের রেক। প্রতিটি প্ল্যাটফর্মে যাত্রীদের ব্যাপক জটলা। তবে প্লাটফর্মে টিকিটবিহীন যাত্রী কম থাকায় অনেকটা স্বস্তিতে আছেন টিকিকাটা যাত্রীরা।

জামালপুর এক্সপ্রেস ট্রেনে তারাকান্দি যাবেন এক যাত্রীর পরিবার। তিনি বলেন,আর তিন/চার দিন পরেই ট্রেনে ব্যাপক ভিড় হবে। ফলে আগেভাগেই পরিবারকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। আমি শেষ সময়ে কোনো না কোনোভাবে যেতেই পারব।

অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের এক যাত্রী বলেন, পড়াশোনা শেষে ঢাকায় থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছিলাম। প্রতি ঈদেই বাড়ি যাই, এবারও যাচ্ছি। শেষের দিকে ভিড় হয় বলে শুরুর দিকেই যাচ্ছি।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন বলেন, সকাল থেকে সাড়ে ১১টা পর্যন্ত ১৬টি আন্তঃনগর ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে। আজ সারা দিনে মোট ৪৩টি আন্তঃনগর ট্রেন এবং ২৫টি মেইল এবং কমিউটার ট্রেন ঢাকা স্টেশন ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, অন্যান্য দিনের তুলনায় আজকে থেকে স্টেশনে যাত্রীর সংখ্যা বেশি। তাদের নিরাপত্তার জন্য আমাদের সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আলোকিত প্রতিদিন/২৪ মার্চ ২০২৫/মওম

ইসরায়েলের বিমানবন্দর ও মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং মার্কিন বিমানবাহী রণতরীতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী।ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সম্প্রতি ইসরায়েলে ফের হামলা শুরুর ঘোষণা দেয় তারা।

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, দুইটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।

তবে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই প্রতিহত করা হয়েছে।

হুথিরা জানিয়েছে, তারা ইউএসএস হ্যারি ট্রুম্যান রণতরী এবং কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। যদিও হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। এতে ফের লাফিয়ে বাড়ছে নিহতের সংখ্যা।

২৩ মার্চ রবিবার গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চালানো হামলায় গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ছাড়িয়ে গেছে। ২০২৩ সালের ৭ অক্টোবার গাজায় নির্বিচারে হামলা চালানো শুরু করে দখলদার বাহিনী। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: আল-জাজিরা

আলোকিত প্রতিদিন/২৪ মার্চ ২০২৫/মওম

সাবেক মন্ত্রী কায়কোবাদের সঙ্গে তুরস্কের এমপির সাক্ষাৎ

নাজমুল হাসান:

তুরস্কের ইস্তাম্বুল সফরে দেশটির সংসদ সদস্য দোয়ান বেকিন সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী কাজী শাহ্ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে। উভয়ের মধ্যে কুশল বিনিময় শেষে স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

গত শনিবার রাতে তুরস্কের ইস্তাম্বুল শহরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাক্ষাৎ এর সময় মহান আল্লাহ প্রতি শুকরিয়া আদায় করেন । নিজের শারীরিক অবস্থা তুলে ধরেন। উভয়ের মধ্যে রাজনৈতিক আলাপ কালে কায়কোবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসন ব্যবস্থার প্রশংসা করেন এবং খালেদা জিয়ার যোগ্য নেতৃত্বের সৃতিচারণ করেন।

তুর্কি এমপি দোয়ান বেকিন কায়কোবাদের উদ্দেশে বলেন, আপনারা ২০২৪ সালের ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে সম্মেলিত আন্দোলনের মাধ্যমে উৎখাত করছেন। এখন সবাই সম্মিলিতভাবে স্বাধীন গণতান্ত্রিক ধারায় দেশটাকে সাজিয়ে তুলুন। আমরা আপনাদের পাশে আছি। এরপর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বাস্থ্যের খোঁজ নেন। আগামীর বাংলাদেশ গড়তে তাদের বিচক্ষণ ভূমিকা রাখার আহ্বান জানান।
দোয়ান বেকিন আরো বলেন, আমি আশা করি  বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অবিলম্বে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন দিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন করবে এবং ঐনির্বাচনে বিএনপি জয়লাভ করবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে আল্লাহর দয়ায় যখন তুরস্কে আসলাম তখন আমার এ বন্ধু তুর্কি এমপি দোয়ান বেকিন আমাকে সঙ্গ দিয়েছেন। তুর্কী এমপি দোয়ান বেকিনের আন্তরিক ভালবাসা এবং বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ায় ওনার প্রতি কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের স্বদেশ প্রত্যাবর্তনের সময়ে বিমানবন্দরে লাখো জনতার গণসংবর্ধনা দেখে অবাক হয়ে তুর্কী এমপি দোয়ান বেকিন এই বিএনপি নেতার নির্বাচনী আসন কুমিল্লা-৩ মুরাদনগরে আসার আশা প্রকাশ করেন।

আলোকিত প্রতিদিন/২৪ মার্চ ২০২৫/মওম

মাঠে হার্ট অ্যাটাক করে, লাইফ সাপোর্টে তামিম ইকবাল

ক্রীড়া প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচে খেলতে নেমে অসুস্থ হয়ে পড়েছেন তামিম ইকবাল। আজ সোমবার সাভারের বিকেএসপিতে বুকে ব্যথা অনুভব করায় তাকে স্থানীয় ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে তাকে।

বিকেএসপির তিন নম্বর মাঠে শাইনপুকুরের বিপক্ষে মোহামেডানের হয়ে খেলতে নেমেছিলেন তামিম ইকবাল। অধিনায়ক হিসেবে টসেও অংশ নেন।

মোহামেডানের ম্যানেজার তরিকুল ইসলাম জানান, তামিমকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু হেলিকপ্টারে উঠানোর মতো অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ফজিলাতুন্নেছা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাঠে তামিমের হঠাৎ বুকে ব্যথা ওঠায় বিকেএসপিতেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থা ভালো না হওয়ায় নিয়ে যাওয়া হয় বিকেএসপির পাশে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে। এই মুহূর্তে তিনি সেখানেই ভর্তি আছেন।

এদিকে তামিমের অসুস্থতার খবরে বিসিবির বোর্ডসভা স্থগিত করা হয়েছে। দুপুর ১২টায় সভা শুরু হওয়ার কথা ছিল। তামিমকে দেখতে হাসপাতালে যাচ্ছেন বিসিবি পরিচালক ও কর্মকর্তারা।

আলোকিত প্রতিদিন/এপি

সেনাবাহিনী জনগণের পক্ষে থাকায় হাসিনা পালাতে বাধ্য হয়েছেন: রিজভী

আলোকিত প্রতিবেদক, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সাধারণ পথচারী ও প্রান্তিক মানুষের মধ্যে ইফতার বিতরণকালে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমাদের সংগ্রাম হচ্ছে ন্যায়বিচার প্রতিষ্ঠার। পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম। তাই আলোচনা কথাবার্তায় সহনশীলতা দেখাতে হবে, যাতে রাষ্ট্রের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

তিনি বলেন, ১৯৭১, ৯০’র আন্দোলনে এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে থাকার কারণেই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। তারা জনগণের পক্ষে থাকার কারণে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই আমাদের এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে, সম্মান দেখাতে হবে আমাদের।

বিএনপির এ নেতা বলেন, সতর্ক থাকতে হবে যেসব প্রতিষ্ঠান গণতন্ত্রের জন্য লড়াই করেছে আমাদের দ্বারা সেসব প্রতিষ্ঠানের যেন কোনো ক্ষতি না হয়। মনে রাখতে হবে ৭১’ সালে আমাদের দেশের সেনাবাহিনী সর্বোপরি এ দেশের জনগণের সঙ্গে ছিল। সেনাবাহিনীর একজন কর্মকর্তা মেজর, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। বাংলাদেশের সেনাবাহিনী সবসময় দেশের জনগণের পক্ষে কাজ করেছে। আমরা ৯০’ এর আন্দোলনেও দেখেছি আন্দোলন যখন তুঙ্গে তখন সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। ২০২৪ সালেও দেখেছি এই সেনাবাহিনী জনগণের পক্ষে অবস্থান নিয়েছে। তারা জনগণের পক্ষে থাকার কারণেই আমাদের আন্দোলন তীব্র তীব্রতর হয়েছে এবং ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে। তাই এই প্রতিষ্ঠানকে মর্যাদা দিতে হবে আমাদেরকে সম্মান দেখাতে হবে।

রিজভী বলেন, ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের কোনো পথ যাতে না থাকে সেই লক্ষ্যকে সামনে রেখে কাজগুলো আমাদের করতে হবে। গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহণকারী প্রতিটি দল ছাত্র-জনতা, শ্রমিকরা প্রত্যেকে একযোগে কাজ করতে হবে। গণতন্ত্রের কাঠামো আরও মজবুত করতে হবে। শক্তিশালী গণতন্ত্র আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। প্রতিটি নাগরিক যেন তার প্রাপ্য স্বাধীনতা পায় এরকম একটা রাষ্ট্র কাঠামো তৈরি করতে হবে।

আলোকিত প্রতিদিন/এপি

কালিয়াকৈরে সাংবাদিকদের সন্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল  অনুষ্ঠিত

মোঃ শাহআলম সিকদার: গাজীপুরের কালিয়াকৈরে রবিবার বিকালে  সফিপুর বাজারের ক্যাপসিকাম রেস্টুরেন্টে,  সাংবাদিকদের নিয়ে  ইফতার মাহফিল অনষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির ইয়াছিন আলী মৃধা এর সভাপতিত্বে উপস্হিত থেকে বক্তৃতা করেন  ,বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমির মোঃ শফিউদ্দিন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা সহকারী সম্পাদক আনিসুর রহমান বিশ্বাস,ও মোঃমোস্তাফিজার রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিয়াকৈর উপজেলা আমির মোঃবেলাল উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিয়াকৈর উপজেলা সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম,পৌর সাধারন সম্পাদক ইমতিয়াজ হোসেন,কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলিম,কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম অভি সহ  কালিয়াকৈরে কমরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
আলোকিত প্রতিদিন/এপি

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে সড়ক পথে  যাতায়াত নিরাপদ করার নিমিত্তে বিশেষ সভা অনুষ্ঠিত

মোঃঅলিউল্লাহ রহমানী: দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদর
দপ্তরের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদ্‌যাপন উপলক্ষ্যে সড়ক পথে যাতায়াতকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টকহোল্ডারদের নিয়ে বিশেষ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব মোঃ আসফিকুজ্জামান আকতার মহোদয়।এসময় তিনি আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উদ্‌যাপন উপলক্ষ্যে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভিন্ন স্টকহোল্ডারদের সাথে আলোচনা করেন। উক্ত সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের
উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হুসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব জয়নুল আবেদীন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পশ্চিম) জনাব নিষ্কৃতি চাকমা ও সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সংশ্লিষ্ট স্টকহোল্ডারদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/এপি

নোয়াখালীতে চুলার আগুনে ১৬ দোকান পুড়ে ছাই

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলায় ১৬ দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (২৩ মার্চ) ভোরে বিষয়টি নিশ্চিত করেন মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের । এর আগে, শনিবার ২২ মার্চ দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার এওজবালিয়া ইউনিয়নের মান্নান নগর বাজারে এ ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে প্রায় দেড়কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। অনেকেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে যায়। রাত পৌনে ১টার দিকে হঠাৎ হোরনের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে বাজারের ব্যবসায়ীদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেন। কিন্তু তার আগে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ১টি কাপড় দোকান, ৩টি চায়ের দোকান, ১টি মুরগি দোকান, ৩টি মুদি দোকানসহ অন্তত ১৬টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাইজদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাইজদী ফায়ার সার্ভিসের দুটি ও সুবর্ণচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আলোকিত প্রতিদিন/এপি

মুরাদনগরে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রজনতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

নাজমুল হাসান: পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্রজনতার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ মার্চ) মুরাদনগর বাঙ্গরা বাজার থানাধীন ২নং আকুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আমতলী বাজারে সকল শ্রেণী পেশার মানুষদের জন্য মুরাদনগরে জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্রজনতার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারের পূর্বে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা শাখার আহ্বায়ক এড. ওবায়দুল হক সিদ্দিকী বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক সংগঠন। আমরা শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে কাজ করব এবং সেগুলো বাস্তবায়নের জন্য সর্বদা সচেষ্ট থাকব।” তিনি আরও বলেন, “আমাদের লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সংহতি গড়ে তোলা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা।” উক্ত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন, গোল মোহাম্মদ মাস্টার, গোলাম কিবরিয়া, কামরুল ইসলাম কেনাল, মনির হোসেন, মাছুম, আবুল ফয়সাল রাজিব, সফিক।

এসময় বক্তারা বলেন, রমজান শুধু সংযমের মাসই নয়; এটি মানবতা, ন্যায়বিচার ও সাম্যের শিক্ষা দেয়। আমরা সবাই মিলে একটি বৈষম্যহীন সমাজ গড়ে তুলতে চাই। জুলাই-আগস্টের বাংলাদেশের ট্রাজেডি একটি অনন্য দৃষ্টান্ত রেখে গেছে। জাতীয় নাগরিক কমিটি তাদেরকে নতুন দেশের সন্ধান দেবে। আগামীর নতুন বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমার এই তরুণ প্রজন্মের ত্যাগ এবং তাদের যে সৃজনশীল চিন্তাভাবনা কে স্বাগত জানাই। আমরা সবসময় তাদের পাশে আছি। তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। আরো উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুরাদনগর উপজেলা শাখার সদস্য সচিব আল মামুন, মুখ্য সংগঠক আসিফ সরকার, যুগ্ম আহবায়ক আফতাব আহমেদ, এনামুল হক নিলয়, মাহবুব জাবেদ, আব্দুল্লাহ মোহাম্মদ জিহাদ, অলি আহমেদ, মোস্তাফিজুর রহমান প্রমূখ।

ইফতারের আগ মুহূর্তে, জুলাই-আগস্টে আহত-নিহতদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলার সর্বস্তরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশগ্রহণকারী সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/এপি