আজ , ।   
Home Blog Page 501

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হিটু শেখের ফাঁসি, খালাস ৩

আলোকিত ডেস্ক : মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যাকাণ্ড মামলায় প্রধান আসামি হিটু শেখকে (বোনের শ্বশুর) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। শনিবার (১৭ মে) সকালে মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারক এম জাহিদ হাসান এ রায় ঘোষণা করেন তিনি। এ রায়ে তার স্ত্রী জাহেদা বেগম এবং সন্তান সজীব শেখ ও রাতুল শেখকে খালাস দেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল আলোচিত মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। ২৩ এপ্রিল অভিযোগ গঠনের মধ্যে দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সাক্ষ্যগ্রহণ শুরু হয় ২৭ এপ্রিল। এ মামলায় রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন ২৯ জন। ছুটির দিন বাদে টানা শুনানি করে ১২ কার্যদিবসে শেষ হয় বিচার।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলছেন, আসামির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মেডিকেল অ্যাভিডেন্স ও সাক্ষীদের জবানবন্দিতে আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হয়েছে।

মাগুরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর জানান, এ মামলার প্রধান আসামি হিটু শেখের ১৬৪ ধারায় স্বীকারোক্তি, মেডিকেল রিপোর্ট, পারিপার্শ্বিক সাক্ষ্য এবং মামলার মৌখিক ও দালিলিক সাক্ষ্য দ্বারা রাষ্ট্রপক্ষ মামলা প্রমাণ করতে পেরেছে।

এর আগে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাদীপক্ষের আইনজীবী বলেন, মাগুরায় আট বছরের শিশুর সঙ্গে বর্বর পাশবিক ঘটনায় সারা দেশ প্রতিবাদে ফেটে পড়ে। মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যরাও এ ঘৃণ্য ঘটনার দ্রুত বিচার দাবি জানায়।

মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে এসে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। এ ঘটনার পর মাগুরাসহ সারা দেশের মানুষ প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে। গত ৮ মার্চ পুলিশের অভিযুক্ত এ চারজনকেই আসামি করে সদর থানায় মামলা করেন শিশুর মা আয়েশা আক্তার।

ধর্ষণের ঘটনার পর শিশুকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফরিদপুর মেডিকেল এবং পরে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ মারা যায় শিশুটি।

এ ঘটনার পর পুলিশের রিমান্ড চলাকালে মামলার মূল আসামি হিটু শেখ ১৫ মার্চ মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। যেখানে এ ঘটনায় সে একাই জড়িত বলে স্বীকারোক্তি দেয় তিনি।

গত ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলাটির তদন্তকারী কর্মকর্তা মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আলাউদ্দিন সরদার শিশুটির মায়ের করা মামলায় অভিযুক্ত চার আসামি আছিয়ার বোনের শ্বশুর হিটু শেখ, বোনের শাশুড়ি জাহেদা বেগম, বোনজামাই সজীব শেখ ও সজীবের বড় ভাই রাতুল শেখের বিরুদ্ধে অভিযোগ এনে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

৮ মে আসামিদের ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের পরীক্ষা সম্পন্ন করা হয়। এ ছাড়া ১২ ও ১৩ মে যুক্তিতর্ক শেষে ১৭ মে রায় ঘোষণার দিন ধার্য করে আদালত।

আলোকিত প্রতিদিন/এপি  

ট্রেনে কা*টা পড়ে রাজবাড়ীতে যুবকের মৃ*ত্যু

সোহেল রানা চৌধুরী:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত মাসুদ মিয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আইজুদ্দিন মিয়ার ছেলে।
১৬ মে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোরহাব মন্ডল।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, সকালে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনটি ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর চরপাড়া পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন যুবক মাসুদ মোল্লা। সে সময় তার দেহ ছিন্ন-বিছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বেশ কয়েকবছর ধরে মানসিক ভারসাম্য ছিলেন বলে বলে দাবিও করেন কয়েকজন।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। পরিবারের সাথে কথা বলেছি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ৪ বছর আগে ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন মাসুদ মিয়া। এরপর থেকে মানসিক রোগে আক্রান্ত হয়। সকালে বাড়ি থেকে বের হয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। ঊর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলে মরদেহের ব্যাপারে সিধান্ত গ্রহণ করবো।
আলোকিত প্রতিদিন/১৬মে ২০২৫/মওম

ভারতের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান পাকিস্তানের

ভারতে পারমাণবিক পদার্থ চুরির তদন্ত চেয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে আহ্বান জানিয়েছে পাকিস্তান। একইসঙ্গে ভারতে পারমাণবিক এবং তেজস্ক্রিয় পদার্থ চুরির একাধিক ঘটনা ও এ সংক্রান্ত নিরাপত্তা ঘাটতির বিষয়টিও সামনে এনেছে দেশটি। পাশাপাশি ভারতকে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিরাপত্তাও নিশ্চিত করতে বলেছে পাকিস্তান।

১৬ মে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তান বৃহস্পতিবার আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-কে আহ্বান জানিয়েছে, যেন ভারতে পারমাণবিক পদার্থ চুরি এবং কালোবাজারি সংক্রান্ত ঘটনা তদন্ত করে তারা। পাশাপাশি, পাকিস্তানের পারমাণবিক কর্মসূচির ওপর নজরদারি চালাতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আহ্বানও প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ভারতে পারমাণবিক এবং তেজস্ক্রিয় পদার্থ চুরির একাধিক ঘটনা এবং নিরাপত্তা ঘাটতির প্রেক্ষাপটে পাকিস্তান এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চায় এবং ভারত যেন তাদের পারমাণবিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করে।”

বিবৃতিতে আরও বলা হয়, “আইএইএ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ উদ্বিগ্ন হওয়া — কারণ ভারতে একের পর এক তেজস্ক্রিয় পদার্থ চুরি এবং অবৈধভাবে তা পাচারের ঘটনা ঘটছে।”

দ্য ডন বলছে, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বিবৃতিটি দেওয়া হয়েছে। ভারতশাসিত কাশ্মিরের শ্রীনগরে সেনাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে রাজনাথ বলেন, “আমি মনে করি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রগুলো আইএইএ-এর তত্ত্বাবধানে নেওয়া উচিত।”

প্রসঙ্গত, পাল্টাপাল্টি এই মন্তব্য এমন এক সময় সামনে এলো যখন সাম্প্রতিক পেহেলগাম হামলার পর দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশ বড় ধরনের সামরিক উত্তেজনার মধ্যে দিয়ে গেছে। হামলার জন্য ভারত পাকিস্তানভিত্তিক গোষ্ঠীগুলোকেই দায়ী করে। পরে সীমান্তে সংঘাত, গোলাগুলি বাড়ে এবং যুদ্ধাবস্থা তৈরি হয়, যা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছিল।

পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায় ভারত এবং পাকিস্তান। অবশ্য যুদ্ধবিরতির কয়েক দিন পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “ভারত কোনও রকম পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবে না। সুনির্দিষ্ট ও কঠোরভাবে সন্ত্রাসীদের আস্তানায় আঘাত হানা হবে, যারা পারমাণবিক ছায়ায় মাথা তুলছে।”

জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, “ভারতের এই মন্তব্য পাকিস্তানের প্রতিরোধক্ষমতা ও সফল প্রতিরক্ষা ব্যবস্থার নিয়ে তার ভেতরের অনিরাপত্তাবোধ ও হতাশাই প্রকাশ করে। পাকিস্তানের প্রচলিত সামরিক শক্তিই ভারতের আগ্রাসন প্রতিহত করতে যথেষ্ট।”

পাকিস্তান আরও জানায়, রাজনাথ সিংয়ের বক্তব্য আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইএইএ-এর কাজ ও ক্ষমতা সম্পর্কে অজ্ঞতার পরিচায়ক।

উল্লেখ্য, আইএইএ হচ্ছে জাতিসংঘভুক্ত একটি সংস্থা, যারা সদস্য দেশগুলোর পারমাণবিক কর্মসূচির শান্তিপূর্ণ ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে। ভারতের বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলো ২০০৮ সালের এক চুক্তির আওতায় আইএইএ-এর নজরদারিতে থাকলেও, ভারতের কৌশলগত (স্ট্র্যাটেজিক) পারমাণবিক কর্মসূচি এই নজরদারির বাইরে।

এদিকে ভারতে পারমাণবিক পদার্থ চুরির সাম্প্রতিক কয়েকটি ঘটনার কথা তুলে ধরে পাকিস্তান বলেছে, ২০২৩ সালে উত্তরাখণ্ডের দেরাদুনে পাঁচজনকে একটি তেজস্ক্রিয় ডিভাইসসহ ধরা হয়, যেটি ভারতের ভাভা অ্যাটমিক রিসার্চ সেন্টার থেকে চুরি হয়েছিল বলে অভিযোগ রয়েছে। আরেকটি ঘটনায় ক্যালিফোর্নিয়াম নামে এক ধরনের অত্যন্ত তেজস্ক্রিয় পদার্থ উদ্ধার করা হয়, যার আন্তর্জাতিক বাজারমূল্য ১০ কোটি ডলারের বেশি। ২০২১ সালেও ক্যালিফোর্নিয়াম পাচারের অন্তত তিনটি ঘটনা ঘটেছিল।

বিবৃতিতে আরও বলা হয়, “এই ঘটনার পুনরাবৃত্তি ভারতীয় পারমাণবিক স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে এবং ভারতে তেজস্ক্রিয় পদার্থের কালোবাজারের অস্তিত্বের ইঙ্গিতও দিচ্ছে।”

আলোকিত প্রতিদিন/১৬মে ২০২৫/মওম

এনসিপির যুবসংগঠন ‘জাতীয় যুবশক্তির’ আত্মপ্রকাশ

আলোকিত প্রতিবেদক:

রাজধানীর গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয়েছে। এতে মানুষের ঢল নেমেছে।

১৬ মে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠান শুরু হয়। এতে দেশের বিভিন্ন জেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

শুরুতে প্রজেক্টরের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের বিভিন্ন ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়া দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা; ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে বক্তব্য রাখবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুশফিক উস সালেহীনসহ কেন্দ্রীয় নেতারা।

আলোকিত প্রতিদিন/১৬মে ২০২৫/মওম

গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জবি শিক্ষক-শিক্ষার্থীরা

আলোকিত ডেস্ক:

দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে রাজধানীর কাকরাইল মোড়ে গণঅনশন কর্মসূচি শুরু করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

১৬ মে শুক্রবার বিকেল ৩টায় সাবেক-বর্তমান শিক্ষার্থীদের সমাবেশে জবি ঐক্যের পক্ষ থেকে এ ঘোষণা দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব লিমন।

তিনি বলেন, আমাদের আন্দোলন এমন জায়গায় এসে পৌঁছেছে আমাদের আর পেছনে ফেরার জায়গা নেই। আমরা বিকেল সাড়ে ৩টায় অনশন কর্মসূচি শুরু করব। বিজয় না নিয়ে আমরা ফিরছি না।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী চার দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক-বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের অংশগ্রহণে সমাবেশ শুরু হয়। শুক্রবার জুমার নামাজের পর দুপুর সোয়া ২টার দিকে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং বিভিন্ন বিভাগের অ্যালামনাইরাও।

প্রসঙ্গত, চার দফা দাবিতে তৃতীয়দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে তারা আজ কাকরাইল মোড়ে নয়, বরং প্রধান উপদেষ্টার ভবনের যাওয়ার সড়কের মুখে অবস্থান নিয়েছেন। ফলে খোলা রয়েছে কাকরাইল মোড়, যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

তাদের চার দফা হলো— ১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি কার্যকর করতে হবে; ২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে; ৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; ৪. শিক্ষার্থীদের ওপর আক্রমণ করা পুলিশের বিচার করা।

আলোকিত প্রতিদিন/১৬মে ২০২৫/মওম

 শ্যামনগরের ভাঙ্গা কালভার্ট পথচারীদের মরণফাঁদ

এস কে সিরাজ:
শ্যামনগরের টেংরাখালী ভাঙা কালভার্ট ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। এটি উপজেলার রমজাননগর  ইউনিয়নের টেংরাখালী গ্রামে অবস্থিত। রাস্তায় যাতায়াতকারী যানবাহন ও এলাকাবাসীর জন্য এটি যেন একটি মরণফাঁদ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে৷ সরেজমিনে দেখা যায়, ৬ নম্বর রমজাননগর ও মুন্সিগঞ্জ ইউনিয়নের সীমানার মধ্যেখানে খাল,খালের উপরে কালভার্ট। কালভার্টের ছাদের বড় অংশ ভেঙে পড়ে আছে। ভেঙে যাওয়া অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এর উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে এলাকাবাসী। শুধু ভেঙে যাওয়া অংশই নয়, পুরো কালভার্টটিই এখন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। ভ্যান, ইজিবাইক, মোটর বাইক, সহ সকল প্রকার যানবাহন চরম ঝুঁকি নিয়ে কালভার্টটি পার হচ্ছে। ঝুঁকিপূর্ণ কালভার্টের ১০০ গজ  দূরে প্রাথমিক বিদ্যালয় হওয়ায় শিশু ছাত্র ছাত্রীরা ঝুঁকি নিয়ে কালভার্টটি পারাপার হতে হচ্ছে। এতে যে কোন সময় মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। স্থানীয়রা বলেন, আমাদের সব সময় এই কালভার্টের উপর দিয়ে চলাচল করতে, এবং এই ঝুঁকিপূর্ণ কালভার্ট দিয়ে প্রায় দুই থেকে তিন গ্রামের মানুষ চলাচল করে। এর ১০০ গজ দূরে রয়েছে প্রাথমিক বিদ্যালয়, ফরেস্ট টহল ফাঁড়ি, টেংরাখালী বাজার। সামনে বর্ষা মৌসুম এখন যদি ঝুকিপূর্ণ কালভার্ট সংস্কার না হয় তাহলে ছোট বড় যানবহন সহ স্কুলের ছাত্র ছাত্রীরা মারাত্মক দুর্ঘটনার কবলে পড়তে পারে। এবিষয়ে  স্থানীয় গ্রামবাসীরা সংশ্লিষ্ট প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আলোকিত প্রতিদিন/১৫মে ২০২৫/মওম

 

 

ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যা রাজনৈতিক : রিজভী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা শাহরিয়া আলম সাম্য হত্যাকে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

১৫ মে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে উত্তরবঙ্গ ছাত্র ফোরামের আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

মানববন্ধনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল ছাত্রদলের প্রকাশনা এবং প্রচার সম্পাদক সাম্যের হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত হয়।

রিজভী বলেন, ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সবাই একটু স্বস্তিতে থাকতে চেয়েছি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীরা নির্বিঘ্নে ক্লাসে যাবে, ক্লাস থেকে বের হবে। এখন কেন বিশ্ববিদ্যালয়ের এই অরাজক পরিস্থিতি। তরুণ ছাত্রের লাশ ক্যাম্পাসে, রক্ত ঝরছে। এখন তো আর আওয়ামী দোসররা নেই। এখন যারা ক্ষমতায় আছেন, সকল বিরোধী দলীয়, যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, সমর্থন করেছেন। তাহলে এখন কেন লাশ পড়বে?

তিনি বলেন, গত পরশুদিন রাত ১২ টার সময় ছাত্রদল নেতা সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। কি অন্যায় ছিল সাম্যের? আমার তো মনে হয় এখানে রাজনৈতিক কারণ আছে। তিনজন ভবঘুরে সাম্যকে কেন হত্যা করবে? কয়েকদিন আগে শাহবাগে জাতীয় সংগীত বন্ধের আন্দোলনের বিরুদ্ধে সাম্য একটি পোস্ট করেছিল। এটাই কি হত্যার কারণ?

রিজভী বলেন, আমরা দেখেছি ফ্যাসিবাদী আমলে পার্শ্ববর্তী দেশের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরারকে হত্যা করা হয়। আজকে জাতীয় সংগীত, জাতীয় পতাকা, ৭১ এবং স্বাধীনতার পক্ষে কথা বললে তার জীবন চলে যায়। আমি এজন্যই বলেছি, নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে।

পুলিশকে উদ্দেশ্য করে বিএনপি এই নেতা বলেন, আপনারা ভালো করে খোঁজ নিয়ে দেখুন। ভবঘুরেদেরকে গ্রেপ্তার করেছেন, মানুষ এসব বিষয় সহজভাবে নেয় না। মানুষ সহজভাবে নিত যদি, সবসময় সত্য এবং ন্যায় অনুসন্ধান করে যথাযথ ব্যবস্থা নিত। কিন্তু সেটা তারা নেয়নি। যেমন আবরার হত্যাকাণ্ডে নেননি, তেমনি অনেক ঘটনাও নেননি। আজকে পরিবর্তিত পরিস্থিতিতে হাসিনা নেই, দোসররা নেই, রক্তপাত হওয়ার কথা নয়। কিন্তু তারপরও এই বিশ্ববিদ্যালয়ে হত্যাকাণ্ড হচ্ছে। জানুয়ারি মাসে তফাজ্জল নামে একজনকেও হত্যা করা হয়েছে। ক্যাম্পাস হবে শান্তি, এখানে থাকবে শান্তির পতাকা। সেখানে কেন রক্তপাত হবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয়ের উপার্চাযের কাছে ছাত্রদলের নেতারা গিয়েছিল। কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেছে। আপনি বিরক্ত হয়েছেন, ক্ষুব্ধ হয়েছেন, আপনি শুনতে চান না। কারণ সাম্য ছাত্রদল করে। আপনার রাজনৈতিক চিন্তা দর্শন কি সেটা আমরা ইতোমধ্যে জেনে ফেলেছি। যারা জাতীয়তাবাদের পক্ষে ওখানে (ঢাকা বিশ্ববিদ্যালয়) রাজনৈতিক দর্শন নিয়ে ছাত্র সংগঠন করে, সেটা আপনি পছন্দ করেন না। আপনার উচিত ছিল প্রথমে সেই লাশ দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, ছাত্রদলের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়ালসহ আরও অনেকে।

আলোকিত প্রতিদিন/১৫মে ২০২৫/মওম

টাঙ্গাইলে ফসলের উৎপাদন বাড়াতে পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সবুজ:
টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষকদের ফসল উৎপাদন বাড়াতে দিনব্যাপী পার্টনার কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার প্রোগ্রাম অন অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) প্রকল্পের আওতায় ওই কংগ্রেস সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ভূঞাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত পার্টনার কংগ্রেস সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান।
সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য উপস্থাপন করেন, টাঙ্গাইল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন, ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা সমবায় অফিসার জাকির হোসেন প্রমুখ।
সম্মেলনে বক্তারা মাঠ পর্যায়ে কৃষক সমিতি ও তাদের উৎপাদিত ফসলের উৎপাদন বৃদ্ধি এবং বাজারজাতকরণে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
ওই সম্মেলনে উপজেলা প্রশাসন, উপজেলা কৃষি অধিদপ্তর, কৃষি উদ্যোক্তা, কৃষক-কিষানি, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্টনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীসহ ১০০ প্রতিনিধি অংশ নেন।
আলোকিত প্রতিদিন/১৫মে ২০২৫/মওম

উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপ করায় তীব্র নিন্দা 

আলোকিত প্রতিবেদক:

তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে পানির বোতল নিক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।

১৫ মে বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি ও সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ১৪ মে রাতে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে উপস্থিত হন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি খোলা মনে শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের মধ্যে থেকে কোনো একজন তার দিকে একটি পানির বোতল ছুড়ে মারেন। পানির বোতল উপদেষ্টার মাথায় লেগে তিনি আহত হন।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, কোনো সুস্থ এবং বিবেকবান শিক্ষার্থী এমন কাজ করতে পারেন না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের কোনো দুষ্কৃতকারী বা স্বাধীনতা বিরোধীদের দ্বারা প্ররোচিত হয়ে এমন অপকর্ম করা হয়েছে।

বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এ ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে দায়ীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

আলোকিত প্রতিদিন/১৫মে ২০২৫/মওম

Unlocking the Potential of Online Casinos: A Strategic Guide to Maximizing Your Experience

Did you know that the global online gambling market is projected to surpass $127 billion by 2027? This explosive growth highlights the increasing popularity and accessibility of digital casinos. For players seeking to navigate this expansive landscape, understanding how to optimize their online casino experience is essential. This guide provides strategic insights into choosing the right platform, managing risks, and enhancing your gameplay effectively.

One standout option for Australian players is lucky vibe casino, known for its user-friendly interface and diverse game selection. But beyond picking a reputable site, there are several factors to consider for a rewarding and secure gaming journey.

Choosing the Right Online Casino: Key Criteria

Not all online casinos are created equal. Selecting a trustworthy platform requires evaluating several critical aspects:

  • Licensing and Regulation: Ensure the casino operates under a recognized regulatory authority to guarantee fairness and security.
  • Game Variety: A broad portfolio including slots, table games, and live dealer options enhances entertainment value.
  • Payment Methods: Availability of multiple secure deposit and withdrawal options is crucial for convenience.
  • Customer Support: Responsive and knowledgeable support can resolve issues swiftly.
  • Bonuses and Promotions: Attractive offers can boost your bankroll but always check the wagering requirements.

Practical Insights for Managing Your Online Casino Experience

Maximizing enjoyment while minimizing risks involves disciplined play and informed decisions. Consider these practical tips:

  • Set a Budget: Define a strict gambling budget and stick to it to avoid financial strain.
  • Understand Game Mechanics: Familiarize yourself with the rules and odds of each game before wagering real money.
  • Use Bonuses Wisely: Leverage welcome bonuses and loyalty programs but read terms carefully to avoid surprises.
  • Practice with Free Games: Many platforms offer demo versions to hone your skills without risk.
  • Monitor Your Playtime: Regular breaks help maintain focus and prevent impulsive decisions.

Risk Considerations: Protecting Yourself in the Digital Gambling Space

While online casinos offer exciting opportunities, they also carry inherent risks. Awareness and precaution are vital:

  • Data Security: Confirm the casino uses encryption technologies to protect your personal and financial information.
  • Responsible Gambling Tools: Utilize features like deposit limits, self-exclusion, and reality checks to maintain control.
  • Beware of Scams: Avoid sites lacking transparency or those with negative user reviews.
  • Legal Compliance: Ensure gambling is legal in your jurisdiction to avoid legal complications.

Comparing Popular Online Casinos: Features and Benefits

Casino License Game Selection Bonuses Payment Options
Lucky Vibe Casino Curacao eGaming Slots, Live Dealer, Table Games Welcome Bonus, Cashback, VIP Program Credit Cards, E-wallets, Crypto
Spin Palace Malta Gaming Authority Slots, Roulette, Blackjack Deposit Bonus, Free Spins Credit Cards, Bank Transfer
Betway Casino UK Gambling Commission Sports Betting, Slots, Poker Welcome Bonus, Loyalty Rewards Credit Cards, PayPal

Conclusion: Strategic Play for Sustainable Success

Entering the world of online casinos with a strategic mindset can transform your gaming experience from mere entertainment to a rewarding pursuit. By carefully selecting platforms like lucky vibe casino, managing your bankroll responsibly, and staying vigilant about security and legality, you position yourself for both enjoyment and safety. Remember, the key to long-term success lies in informed decisions, self-discipline, and continuous learning.