আলোকিত প্রতিদিন/এপি
সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদে সারিয়াকান্দিতে সমাবেশ
আমি আগেই জানতাম, প্রিয়াঙ্কা ভালো মা হবেন: নিক
বিনোদন ডেস্ক:
২০১৮ সালের ১ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। সারোগেসির মাধ্যমে ২০২২ সালের ১৫ জানুয়ারি জন্ম নেয় তাদের একমাত্র কন্যা মালতি মারি চোপড়া জোনাস।
প্রথস সন্তান জন্মলাভের পর মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ের সঙ্গে বিভিন্ন মুহূর্ত ভাগ করে নেন এই তারকা দম্পতি।
সম্প্রতি নিউ ইয়র্কের ড্রামা লিগ অ্যাওয়ার্ডসে অ্যাকসেস হলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে স্ত্রী প্রিয়াঙ্কার মাতৃত্ব নিয়ে প্রশংসা করেন নিক জোনাস।
এই সংগীত তারকা বলেন, “প্রিয়াঙ্কার মধ্যে সহানুভূতি, সহমর্মিতা এবং ভালোবাসা এতটাই গভীর, যা তাকে শুধু একজন ভালো মানুষ নয়, একজন অসাধারণ মা-ও বানিয়েছে। এই যাত্রায় তার সঙ্গী হতে পারাটা আমার কাছে আশীর্বাদের মতো। আমি আগে থেকেই জানতাম সে খুব ভালো একজন মা হতে পারবে।”
নিক জানান, মাদার্স ডে উপলক্ষে স্ত্রী এবং মেয়ের জন্য একটি বিশেষ পিকনিকের আয়োজন করেছিলেন তিনি। সেই পরিকল্পনার উৎস ছিল ভাই জো জোনাস।
এই গায়কের কথায়, “জো দারুণ আইডিয়া দেয়। ও বলল, ‘এই জিনিসটা দারুণ, করতেই হবে।’ আমরাও করলাম। আর অভিজ্ঞতাটা ছিল দুর্দান্ত।”
মাদার্স ডে-র দিন ইনস্টাগ্রামে প্রিয়াঙ্কা এবং মালতির সঙ্গে পিকনিকের ছবি শেয়ার করেন নিক। সেখানেও ভেসে ওঠে তাদের ভালোবাসার বন্ধনের দৃশ্য।
এসএস রাজামৌলির ছবি SSMB29 নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া এখন ব্যস্ত । যেখানে তার বিপরীতে থাকছেন মহেশ বাবু। এছাড়াও রয়েছে Citadel Season 2, Heads of State ও The Bluff-এর মতো প্রজেক্ট।
আলোকিত প্রতিদিন/১৮মে ২০২৫/মওম
৯ মাসেও এই সরকার পরীক্ষায় পাস করতে পারেনি: ফারুক
আলোকিত প্রতিবেদক:
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, এদেশে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে- এ সরকার ৯ মাসে পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। যে অধিকার এবং দাবির জন্য আমরা রাজপথে লড়াই করেছি শেখ হাসিনার বিরুদ্ধে। সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে জুলাই গণঅভ্যুত্থান ঘটিয়েছি। সফলতা অর্জন করেছি, সেই সফলতাকে ম্লান করে দিয়েছে সরকার।
১৮ মে রবিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন হলে নবীন দলের উদ্যোগে ‘দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সরকারের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনার কাছে পাওয়ার কিছুই নাই। সংসদ সদস্য, ঠিকাদারি, লুটের টাকার ভাগ চাই না। আমরা একটা জিনিসই চেয়েছি, যারা শেখ হাসিনার আমলে রক্ত দিয়েছে, জেল খেটেছে, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বিনা অপরাধে জেল খেটেছেন, আমাদের সবার দাবি এদেশের মানুষের জন্য সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের জন্য আপনাকে (ড. ইউনূস) সরকারে বসিয়েছে। কোন দিন নির্বাচন দেবেন তা বলে দিতে অসুবিধা কোথায়? আমার মনে হয়, সরকার নির্বাচন দিতে বিলম্বিত করছে কারও কারও শক্তি সমর্থন জোগাড় করার জন্য। এসব টালবাহানা এদেশে চলবে না। আমরা ভেসে আসি নাই।
তিনি বলেন, আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে ধৈর্য ধরতে বলেছেন, তাই আমরা ধৈর্য ধরে আছি। কিন্তু এই ধৈর্যের ফল যদি হয় নির্বাচন বিলম্বিত, তাহলে সেই ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলবো। মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা তখন যদি আমাদেরকে থামতে বলেনর, আমরা থামবো না। নির্বাচনের জন্য আমরা মাঠে নামবোই যদি সময় মতো নির্বাচন না দেওয়া হয়।
আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু প্রমুখ।
আলোকিত প্রতিদিন/১৮মে ২০২৫/মওম
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে, কোনও নির্দিষ্ট মেয়াদ নেই : ভারতীয় সেনাবাহিনী
আন্তর্জাতিক ডেস্ক:
টানা বেশ কয়েকদিনের হামলা, পাল্টা হামলা এবং উত্তেজনার পর সম্প্রতি যুদ্ধবিরতিতে পৌঁছেছে ভারত ও পাকিস্তান। এরপর উভয় দেশের সামরিক কর্মকর্তারা নিয়মিত একে-অপরের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং যুদ্ধবিরতির মেয়াদও বাড়াচ্ছেন।
কয়েকদিন আগে হওয়া সর্বশেষ আলোচনা অনুযায়ী ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ ১৮ মে রবিবার শেষ হওয়ার কথা। অনেকে ভেবেছিলেন, যুদ্ধবিরতি হয়তো আজই শেষ হবে। তবে ভারতীয় সেনাবাহিনী বলছে, পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি চলবে।
একইসঙ্গে এই যুদ্ধবিরতিকে মেয়াদহীন তথা কোনও মেয়াদ নেই বলেও জানিয়েছে তারা। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
সংবাদমাধ্যমটি বলছে, ভারত এবং পাকিস্তানের মধ্যে গত ১২ মে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনই শেষ হচ্ছে না—এমন তথ্যই জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক উচ্চপদস্থ সেনা কর্মকর্তা।
তিনি বলেন, “যারা ভাবছেন এই বিরতি শুধু সাময়িক, তাদের জন্য স্পষ্ট করে দিচ্ছি—ডিজিএমওদের (দুই দেশের সামরিক পরিচালনপ্রধান) আলোচনায় যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছে, তার কোনও নির্দিষ্ট মেয়াদ নেই।”
তিনি আরও জানান, রবিবার দুই দেশের সামরিক বাহিনীর ডিজিএমওদের মধ্যে কোনও আলোচনা হওয়ার বিষয়টি নির্ধারিত নেই।
উল্লেখ্য, কয়েক সপ্তাহের সামরিক উত্তেজনার পর ১২ মে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। এরপর থেকেই সীমান্তে গোলাগুলি বন্ধ রয়েছে এবং উভয় পক্ষই উত্তেজনা প্রশমনে কূটনৈতিক এবং সামরিক পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
আলোকিত প্রতিদিন/১৮মে ২০২৫/মওম
ফ্রান্স ও স্পেন সফরে যাচ্ছেন না প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
জাতিসংঘের তৃতীয় ওশেন কনফারেন্সে যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছে ফ্রান্স সরকার। অন্যদিকে, জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্সে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে স্পেন সরকার। তবে বহুপক্ষীয় দুটি ফোরামে যোগ না দেওয়ায় ফ্রান্স ও স্পেন সফর করা হচ্ছে না সরকারপ্রধানের।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৯ থেকে ১৩ জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ওশেন কনফারেন্সে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধান উপদেষ্টা কনফারেন্সে যোগ দেবেন না। তবে বাংলাদেশ থেকে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাবেন।
এ ছাড়া, আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্স হবে। ওই কনফারেন্সে যোগ দিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে স্পেন সরকার। আমন্ত্রণ পেলেও প্রধান উপদেষ্টা কনফারেন্সে যোগ দিচ্ছেন না। বাংলাদেশ কনফারেন্সে প্রতিনিধি পাঠাবে। আশা করা হচ্ছে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাবেন।
ফ্রান্সে প্রধান উপদেষ্টার ওশেন কনফারেন্সে না যাওয়া প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর কয়েকটি বহুপক্ষীয় ফোরামে যোগ দিতে বিদেশ সফর করেছেন। সেই সফরগুলোতে বাংলাদেশের চাওয়া-পাওয়ার বিষয় বিবেচনায় থাকে। ফ্রান্সের প্রেসিডেন্ট আমন্ত্রণ জানানোর পর বাংলাদেশ কনফারেন্সে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠক চেয়েছে। কিন্তু ফ্রান্সের দিক থেকে সম্মতি পাওয়া যায়নি। শুধু একটা কনফারেন্সের যাওয়া তো ঠিক হবে না।
আগামী ৯-১৩ জুন ফ্রান্সের নিস শহরে তৃতীয় ওশেন কনফারেন্স অনুষ্ঠিত হবে। ফ্রান্স এবং কোস্টারিকা কনফারেন্সের কো-হোস্টের দায়িত্ব পালন করছে।
প্রধান উপদেষ্টা স্পেন সফরে যাবেন না। ইআরডি থেকে একটি প্রতিনিধিদল কনফারেন্সে যাওয়ার কথা শুনতেছি।
প্রসঙ্গত, আগামী ৩০ জুন থেকে ৩ জুলাই স্পেনে জাতিসংঘের ফিন্যান্সিং ফর ডেভলপমেন্ট (এফএফডি৪) কনফারেন্স হবে। এটি এফএফডি৪-এর চতুর্থ কনফারেন্স।
আলোকিত প্রতিদিন/১৮মে ২০২৫/মওম
শাহজালাল বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়া আটক!
আলোকিত ডেস্ক : ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় রয়েছে।
শাহজালালের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন বলে জানা গেছে।
এর আগে, আওয়ামীলীগ সরকার পতনের ফলে কেবল রাজনৈতিক অঙ্গনে নয় বরং এর প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। হাসিনা সরকারের পতনের পর, ‘আলো আসবেই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়। তারপর থেকেই বেরিয়ে আসতে শুরু করে শোবিজ তারকাদের থলের বিড়াল। আবিষ্কৃত হয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সখ্যতা এবং সংশ্লিষ্টতার বিষয়টি। সেই ধারাবাহিকতা বজায় রেখেই আসে এসেছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার নাম।
সাম্য হত্যার মূল আসামিকে গ্রেফতার ও বিচারের দাবিতে শাহবাগ থানা ঘেরাও
আলোকিত প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা এবং গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষে মূল অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগ থানা ঘেরাও করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
১৮ মে রবিবার রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাবির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ থানার সামনে অবস্থান নেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সংহতি জানান।
রাজু ভাস্কর্যের সমাবেশে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং সাম্য হত্যার বিচার দাবি করেন।
মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে মূল খুনিকে গ্রেফতারের দাবি জানানো হলেও এখনও তাকে ধরা হয়নি। এ জন্যই তারা পুণরায় রাস্তায় নেমেছেন। ঢাবি শিক্ষার্থী আরিয়ান বলেন, এটা আগের কর্মসূচি। সময় দিয়েছি কিন্তু ফল পাইনি। আমাদের ক্যাম্পাসে আমাদের ভাই মারা গেছে কিন্তু মূল আসামি এখনও গ্রেফতার হয় না। আমরা বিচার নিয়েই হলে ফিরবো।
১৪ মে মঙ্গলবার দিবাগত রাতে সোহরাওয়ার্দী উদ্যানে একটি মোটরসাইকেলের ধাক্কাকে কেন্দ্র করে সাম্যর সঙ্গে কয়েকজনের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাম্যকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনেও বিক্ষোভ করেন। ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, শিক্ষার্থীরা এসেছিলেন, তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তাদেরকে আমরা বিষয়টি বুঝিয়েছি। পরে তারা আমাদের কথা বুঝতে পারেন এবং চলে যান। ঘটনায় আমরা ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছি। মামলাটি তদন্তাধীন রয়েছে। এই ঘটনার সঙ্গে’ জড়িত বাকিদের গ্রেপ্তারে আমাদের সব ধরনের কার্যক্রম চলমান রয়েছে।
আলোকিত প্রতিদিন/১৮মে ২০২৫/মওম
পিপি জানতে চাইলেন মমতাজের স্বামী কয়জন-নাম কী, থামালেন বিচারক!
আলোকিত ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল শনিবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমান এ আদেশ দেন তিনি।
আদালতে মমতাজের জামিন শুনানিকালে তার স্বামী কয়জন ও তাদের নাম জানতে চান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যদিও এ সময় আইনজীবীকে থামিয়ে দেন তখন বিচারক।
জামিন শুনানিকালে রাষ্ট্রপক্ষের ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী বলেন, ‘সংসদে দাঁড়িয়ে জিয়াউর রহমান, খালেদা জিয়ার বাপের নাম জানতে চান। বলেন তো, আপনার বাপের নাম কী? স্বামী কয়জন? স্বামীর নাম কী?’ এ সময় বিচারক তাকে থামিয়ে দিয়ে মামলার বিষয়ে কথা বলতে বলেন।
পরবর্তীতে আইনজীবী ওমর ফারুক বলেন, ‘মমতাজ মানুষের চরিত্র হনন, বিরোধীদের হেয় করে কাজ করে গেছেন। কিভাবে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চান বুঝি না। আইন সেইভ করলেও জনগণ করছে না। তারা বাইরে বের হতে পারেন না। পুলিশ ধরার আগে মানুষ ধরে তাদের পুলিশে দিচ্ছে। তারা এত জনবিরোধী কাজ করেছেন তা বলার ভাষা নাই।
তিনি আরও বলেন, এখন জামিন পেলে দেশের জন্য, গণতন্ত্রের জন্য হুমকি। মামলার তদন্তে ব্যাঘাত ঘটবে। জামিন নামঞ্জুরের প্রার্থনা করছি।
আলোকিত প্রতিদিন/এপি
Unlocking the Potential of Online Casinos in Australia: A Strategic Guide
Did you know that the Australian online gambling market is projected to grow by over 10% annually in the next five years? This rapid expansion highlights the increasing popularity and accessibility of online casinos among Australian players. Navigating this dynamic landscape requires a strategic approach to maximize enjoyment while minimizing risks.
For players seeking reliable platforms, truefortuneau.com offers comprehensive reviews and insights tailored to the Australian market, ensuring informed decisions.
Understanding the Australian Online Casino Landscape
The Australian online casino industry operates under a unique regulatory framework that influences player options and safety. While land-based casinos are heavily regulated, online gambling laws focus primarily on the operators rather than the players, creating a complex environment.
- Legal Status: Australian players can access offshore online casinos, but operators must comply with local regulations.
- Payment Methods: Popular options include POLi, credit cards, and e-wallets, facilitating smooth transactions.
- Game Variety: From pokies to table games, Australian casinos offer extensive selections catering to diverse preferences.
- Bonuses and Promotions: Welcome bonuses, free spins, and loyalty programs are common incentives.
Choosing the Right Online Casino: Key Considerations
Selecting a trustworthy online casino is crucial for a safe and enjoyable gaming experience. Here are essential factors to evaluate:
- Licensing and Regulation: Verify the casino holds licenses from reputable authorities such as the Malta Gaming Authority or the UK Gambling Commission.
- Game Fairness: Ensure games use certified Random Number Generators (RNGs) for unbiased outcomes.
- Customer Support: Responsive and knowledgeable support enhances user confidence.
- Security Measures: Look for SSL encryption and secure payment gateways.
- User Reviews: Analyze feedback from other Australian players to gauge reputation.
Risk Management and Responsible Gambling
While online casinos offer entertainment and potential rewards, it is vital to approach gambling responsibly. Understanding risks and implementing control measures can prevent adverse outcomes.
- Set Budgets: Define deposit and loss limits before playing.
- Time Management: Allocate specific time frames to avoid excessive play.
- Self-Exclusion Tools: Utilize features provided by casinos to restrict access if needed.
- Recognize Warning Signs: Be alert to behaviors indicating problem gambling.
Comparing Top Australian Online Casinos
| Casino | License | Bonus Offer | Payment Options | Customer Rating |
|---|---|---|---|---|
| True Fortune | Malta Gaming Authority | 100% up to $500 + 50 Free Spins | POLi, Visa, Neteller | 4.7/5 |
| Spin Palace | UK Gambling Commission | 150% up to $300 | Visa, Skrill, PayPal | 4.5/5 |
| PlayAmo | Curacao eGaming | 100% up to $200 + 100 Free Spins | POLi, Bitcoin, Mastercard | 4.3/5 |
Maximizing Your Online Casino Experience
To enhance your gaming journey, consider these strategic tips:
- Research Bonuses: Compare welcome offers and wagering requirements to find the best value.
- Try Demo Versions: Practice games without risking money to understand mechanics.
- Stay Updated: Follow industry news and promotions for new opportunities.
- Use Trusted Resources: Rely on expert reviews and guides, such as those found on truefortuneau.com, to make informed choices.
By adopting a strategic and informed approach, Australian players can enjoy the benefits of online casinos while safeguarding their interests. Responsible gambling combined with careful selection of platforms ensures a rewarding and secure experience in this thriving market.
অস্থিরতা বাড়লে সামলাতে পারবে না অন্তর্বর্তী সরকার: তারেক রহমান!
আলোকিত ডেস্ক : অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে হতাশা: দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি তারেক রহমানের।
গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে অন্তর্বর্তী সরকারের অবস্থান নিয়ে জনগণের মাঝে হতাশা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, কোনো কারণে অস্থিরতা বাড়লে তা সামাল দিতে পারবে না অন্তর্বর্তী সরকার। তাই পরিস্থিতি ঘোলাটে না করে অতিদ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানান তারেক রহমান।
শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দেশের কূটনৈতিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার ১০ মাস পেরিয়ে গেলেও এখনো জুলাই অভ্যুত্থানের হতাহতদের তালিকা তৈরি করতে পারেনি। তিনি অভিযোগ করে বলেন, “জুলাই-আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়ে কোরিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশি হাতে তুলে দেওয়াটাকেই অন্তর্বর্তী সরকারের কাছে বেশি প্রাধান্য পাচ্ছে বলে মনে হচ্ছে।”
তিনি আবারও অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না।” সরকার বিনিয়োগ নিয়ে জাকজমকপূর্ণ আয়োজন করলেও কাঙ্ক্ষিত বিনিয়োগ আসেনি বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
আলোকিত প্রতিদিন/এপি

