কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় লাখ টাকা জরিমানা
নবীনগরে এক চারাতে দুইবার ধান, কৃষকের মুখে হাসি
বাউফলে লঞ্চঘাটের জেটি ভেঙে সহস্রাধিক যাত্রীর দুর্ভোগ
মোঃ আমির হোসেন:
পটুয়াখালীর বাউফল উপজেলার নিমদী লঞ্চঘাটের টার্মিনালের সঙ্গে সংযোগকারী জেটি ভেঙে যাওয়ার এক বছর পার হলেও এখনো সংস্কার হয়নি। প্রতিদিন এই ঘাট দিয়ে হাজারো যাত্রী যাতায়াত করে। ফলে যাত্রীদের পাশাপাশি একটি ইউনিয়ের শতাধীক শিক্ষার্থী চরম দুর্ভোগে পড়েছে। ধানদী এলাকার বাসিন্দা ও বরিশালগামী যাত্রী মো.সাহাবুদ্দিন চৌধুরী জানান, “গত ৯ মাস ধরে জেটিটি ভেঙে পড়ে আছে। প্রতিদিন শত শত যাত্রী জীবনের ঝুঁকি নিয়ে ঘাটে উঠানামা করছে।”
সরেজমিনে দেখা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়নের খেয়া ব্যবহার করে ধানদী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধানদী হাইস্কুল, ধানদী কামিল মাদ্রাসা এবং বাউফল কলেজের কয়েক শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। জোয়ারের সময় ঘাট দিয়ে উঠানামা করতে এসব শিক্ষার্থীদের পোশাক পানিতে ভিজে যায়, যা অত্যন্ত কষ্টদায়ক।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, নৌপরিবহন কর্তৃপক্ষের অবহেলার কারণেই এই সমস্যার সমাধান হচ্ছে না। দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি যাতায়াতকারী সকল শ্রেণী পেশার মানুষের।
এ বিষয়ে পটুয়াখালী জেলা নদীবন্দর কর্মকর্তা জাকী সাহারিয়ার বলেন, “নিমদী লঞ্চঘাটের ভেঙে যাওয়া জেটি মেরামতের জন্য নৌপরিবহন সেক্টরের প্রকৌশল বিভাগকে অবহিত করা হয়েছে। অল্প সময়ের মধ্যেই মেরামত কাজ শুরু হবে।”
আলোকিত প্রতিদিন/২০মে ২০২৫/মওম
মনু মিয়াকে দেখতে হাসপাতালে গেলেন অভিনেতা খায়রুল বাসার!
অনলাইন ডেস্ক, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে কিশোরগঞ্জের মিঠামইনের মনু মিয়াকে নিয়ে। গ্রামের মানুষদের কাছে তিনি পরিচিত ‘গোরখোদক’ হিসেবে। ৪৯ বছর ধরে বিনা পারিশ্রমিকে কবর খননের কাজ করে চলেছেন তিনি।
দীর্ঘ এই সময়ে প্রায় ৩ হাজারের বেশি কবর খনন করেছেন কোনো প্রকার অর্থ বা উপহার না নিয়েই। কোনও গ্রামে মৃত্যুর খবর পেলেই নিজের লাল লাল রঙের ঘোড়া পৌঁছে যেতেন। কিন্তু দুর্ভাগ্যবশত, সেই বিশ্বস্ত সঙ্গী আর তার নেই।
মনু মিয়া বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন। আর তার অনুপস্থিতিতে দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে কেটে ঘোড়াটিকে হত্যা করে। হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার শারীরিক ও মানসিক অবস্থার কথা ভেবে স্ত্রী ও স্বজনেরা তার কাছে গোপন রেখেছেন ঘোড়াটি হত্যার কথা।
এরপরই মনু মিয়ার সঙ্গে ফোনকলে কথা বলেন খায়রুল বাসার। কথোপকথনে তিনি আশ্বস্ত করেন, খুব শিগগিরই হাসপাতালে যাবেন তাকে দেখতে।
এরপর সোমবার রাতেই হাসপাতালে মনু মিয়ার সঙ্গে দেখা করেন খায়রুল বাসার। দীর্ঘক্ষণ কথাও বলেন তার সঙ্গে। সেই ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করে মনু মিয়াকে নায়ক বলে সম্বোধন করেন বাসার।
খায়রুল বাসার লিখেছেন, ‘আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককেই দেখে আসলাম, বুক মেলালাম এক নায়কের সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া। এই নায়কের গল্প বলবো শিগগিরেই। এটুকু বলি, মনু মিয়া অসহায় না বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচণ্ড শক্তি আছে তার ভিতর। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া।
আলোকিত প্রতিদিন/এপি
আমি বেঁচে আছি, লাইভে এসে বলেন পরীমণি
বিনোদন ডেস্ক:
আবারও ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ‘পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে’ এ শিরোনামে একটি সংবাদ যা নিয়ে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়েছে।
ফলে পরীমণি তার পেজ থেকে লাইভে উল্লেখ করেন, ‘আমি বেঁচে আছি।’ লাইভের ক্যাপশনে চিত্রনায়িকা লিখেছেন, ‘মৃত মানুষকে কখনও লাইভে আসতে দেখেছো?’
তিনি লাইভে বলেন, ‘আমি বডির শুট করছিলাম এরপর ফোন যখন হাতে নিলাম তখন, ফোন কলের থেকে এসএমএস বেশি। আপনি ভাবেন আপনি মরে গেছেন ধরেন আপনাকে কেউ বললো আপনার এক আত্মীয় মারা গেছে।’

পরীর কথায়, ‘সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করছেন আপনি কী বেঁচে আছেন না মারা গেছেন কখন মারা গেছেন তো এরকম একটা ব্যাপার। কোনো এক পোস্টে বলা হয়েছে আমার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো আমার কথা হচ্ছে কতটা শকিং আমার জন্য।’ ২০১৫ সালে ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে তার বড় পর্দায় অভিষেক পরীমণির। তবে রানা প্লাজা (২০১৫) ছবিতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল প্রণয়ধর্মী আরো ভালোবাসবো তোমায়, লোককাহিনী নির্ভর মহুয়া সুন্দরী এবং অ্যাকশনধর্মী রক্ত।
কর্মজীবনের চাইতে ব্যক্তিগত জীবনে পরীমণি অত্যধিক আলোচিত হলেও কর্মজীবনে তিনি নিজস্ব সাফল্যের উচ্চ শিখরে পৌঁছেছেন। পরীমণি বিভিন্ন জাতীয় পুরস্কারে বিজয়ী ও মনোনীত হয়েছেন।
আলোকিত প্রতিদিন/২০মে ২০২৫/মওম
২৫ বিয়ে করে গয়না-টাকা লুটের অভিযোগে গ্রেপ্তার অনুরাধা
আন্তর্জাতিক ডেস্ক:
এক নয়, দুই নয়—পুরো ২৫ জন বরকে ফাঁসিয়ে প্রতারণার মাধ্যমে গয়না এবং নগদ টাকা লুটে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হলেন ভারতের রাজস্থানে কুখ্যাত ‘লুটেরি দুলহান’ অনুরাধা পাসওয়ান। একের পর এক ছদ্ম পরিচয়ে বিয়ে করে পালিয়ে যাওয়া এই নারীর বিরুদ্ধে লাখ লাখ টাকার প্রতারণার অভিযোগ রয়েছে।
২০ মে মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, রাজস্থানের সওয়াই মাধোপুর জেলা পুলিশের ফাঁদে পড়ে অনুরাধার প্রতারণার রাজত্বে ইতি ঘটে।
অনুরাধা প্রতিটি বিয়ের আগে নিজেকে দরিদ্র, অসহায় এবং পরিবারহীন হিসেবে উপস্থাপন করতেন। সহানুভূতি আদায় করে গড়ে তুলতেন সম্পর্ক, তারপর বিশ্বাস অর্জনের সুযোগে শ্বশুরবাড়ির সদস্যদের খাবারে নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে সবাইকে অচেতন করে লুটে নিতেন গয়না, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী।
অনুরাধা একা ছিলেন না—তার পেছনে ছিল গোটা একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। জানা যায়, চক্রটির সদস্যরা সম্ভাব্য বরদের কাছে অনুরাধার ছবি ও পরিচয় নিয়ে যেতেন। বিয়ের জন্য ২ লাখ রুপির বিনিময়ে হতো চুক্তি, এমনকি তৈরি হতো ‘বিবাহ সম্মতিপত্র’ও। তারপরেই মন্দির বা বাড়িতে রীতি অনুসারে হতো নাটকীয় ‘বিয়ে’। কয়েকদিন পরই নতুন পরিবারকে না জানিয়ে গায়েব হয়ে যেতেন এই ‘বউ’।
এ বছরের ২০ এপ্রিল মধ্যপ্রদেশের বিষ্ণু শর্মা নামের এক ব্যক্তি অনুরাধাকে বিয়ে করেন। বিয়ের জন্য ঋণ নিতে হয় তাকে। দালাল পাপ্পু মীনার মাধ্যমে অনুরাধার সঙ্গে বিয়ের জন্য তাকে দিতে হয় ২ লাখ রুপি। বিয়ের ঠিক দুই সপ্তাহের মাথায় বিষ্ণুর বাসা থেকে উধাও হয়ে যান অনুরাধা—সঙ্গে নিয়ে যান প্রায় ১ লাখ ২৫ হাজার টাকার গয়না, ৩০ হাজার নগদ টাকা এবং একটি মূল্যবান মোবাইল ফোন।
বিষ্ণুর অভিযোগের ভিত্তিতে পুলিশের একটি দল অনুরাধার বিরুদ্ধে ফাঁদ পাতে। এক কনস্টেবলকে সম্ভাব্য বর হিসেবে সাজিয়ে আবারও অনুরাধার সঙ্গে যোগাযোগ করা হয়। পরিকল্পনা অনুযায়ী, এবার আর পালাতে পারেননি ‘লুটেরি দুলহান’।
সওয়াই মাধোপুর পুলিশের ভাষ্য অনুযায়ী, অনুরাধা প্রতিটি বিয়েতে অত্যন্ত চতুরতার সঙ্গে নিজেকে ‘আদর্শ কনে’ হিসেবে উপস্থাপন করতেন। তার প্রতারণার কৌশল এতটাই নিখুঁত ছিল যে, প্রথম কয়েকদিনের মধ্যে পরিবারের সবার মন জয় করতেন। এরপরেই চালাতেন মূল অভিযান—চুপিচুপি গায়েব হয়ে যেতেন গয়না, টাকা ও বিশ্বাস নিয়ে।
এই পর্যন্ত ২৫ জন ভুক্তভোগীর তথ্য পাওয়া গেছে। পুলিশ বলছে, আরও অনেক প্রতারণার শিকার ব্যক্তি সামনে আসতে পারেন।
আলোকিত প্রতিদিন/২০মে ২০২৫/মওম
গ্রেপ্তার আতঙ্কে কলকাতা সফর বাতিল করেছেন চঞ্চল চৌধুরী!
বিনোদন ডেস্ক, চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছেন। তারই মাঝে ভারতের দুই সংবাদমাধ্যম দাবি করেছে; কলকাতার একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
‘নিউজ ১৮ বাংলা’ ও ‘টিভি ৯ বাংলা এর প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার কলকাতায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল চঞ্চলের। তবে ঢাকার সাম্প্রতিক প্রেক্ষাপটে গ্রেপ্তারের আতঙ্ক থেকেই তিনি সফর বাতিল করেছেন বলে দাবি করা হয়েছে বলে জানা গেছে। এমনকি প্রতিবেদনে আরও বলা হয়েছে, শুধু চঞ্চল নন, অপু বিশ্বাস ও জ্যোতিকা জ্যোতির মতো অনেক তারকাই এখন আতঙ্কে আছেন তারা।
টিভি ৯ বাংলা এর ভাষ্য অনুযায়ী, চঞ্চল চৌধুরীর কলকাতা যাত্রা নিয়ে সংশয় তৈরি হয়েছে এবং এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একইসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত কারণেও হয়তো চঞ্চল এই সফর থেকে সরে এসেছেন।
ঢাকার চঞ্চল ওপার বাংলার দর্শকের কাছেও দারুণ জনপ্রিয়। তার অভিনীত ‘হাওয়া’, ‘তুফান’ কিংবা সৃজিত মুখার্জির ‘পদাতিক’ এ মৃণাল সেন চরিত্রে তার অসাধারণ উপস্থিতি দুই বাংলাতেই প্রশংসা কুড়িয়েছে।
তবে এই বিষয়ে চঞ্চল চৌধুরীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য আসেনি।
অভিনেতা চঞ্চল চৌধুরীর নামে একটি হত্যা চেষ্টা মামলার অভিযোগ রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এই মামলায় চঞ্চল চৌধুরীসহ মোট ২০১ জনকে আসামি করা হয়েছে। এই মামলায় আরও ১৩ জন অভিনয়শিল্পী, সাংবাদিক, শিক্ষক ও বিভিন্ন পেশার ব্যক্তিরাও আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন এই মামলায়।
বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে এবং আদালত শাহবাগ থানাকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
গাজায় আগামী ২দিনে মারা যেতে পারে ১৪ হাজার শিশু
আন্তর্জাতিক ডেস্ক:
জাতিসংঘের মানবিক বিষয়ক ও জরুরি ত্রাণ সমন্বয়কারী টম ফ্লেচার সতর্কতা দিয়েছেন, আগামী ৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশুর মৃত্যু হতে পারে। ২০ মে মঙ্গলবার বিবিসির রেডিও-৪-কে দেওয়া সাক্ষাৎকারে এমন ভয়াবহ কথা বলেন তিনি।দখলদার ইসরায়েল গাজায় অবরোধ আরোপ করে রাখায় এসব শিশু খাবারের অভাবে মারা যেতে পারে বলে জানান টম ফ্লেচার।
আন্তর্জাতিক চাপের মুখে গতকাল সোমবার প্রায় আড়াই মাস পর গাজায় প্রথমবার ত্রাণের ট্রাক ঢুকতে দেয় ইসরায়েল। তবে এদিন মাত্র পাঁচটি ট্রাক ২০ লাখের বেশি মানুষের এ উপত্যকায় প্রবেশ করে। যেটিকে ‘সমুদ্রে পানির একটি ফোটা’ হিসেবে অভিহিত করেছেন তিনি। যা গাজার মানুষের জন্য কোনোভাবেই পর্যাপ্ত নয় জানান টম।
জাতিসংঘের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, গতকাল ত্রাণের যেসব ট্রাক প্রবেশ করেছে সেগুলোর মধ্যে শিশুদের খাবার ও পুষ্টিকর খাদ্য রয়েছে। তবে এই ট্রাকগুলো ইসরায়েলি সীমান্ত পার হয়ে শুধুমাত্র গাজাতেই প্রবেশ করেছে। এগুলোর পণ্য এখনো সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি।
দখলদার ইসরায়েলের সঙ্গে চলিত বছরের ১৯ জানুয়ারি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি হয়েছিল। কিন্তু মার্চের শুরুতে দখলদাররা এ চুক্তি ভঙ্গ করে গাজায় আবারও বর্বরতা শুরু করে। এখন পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় ৫৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও প্রায় দেড় লাখ মানুষ।
ত্রাণের ট্রাক প্রবেশ করতে না দিয়ে ফিলিস্তিনিদের অভুক্ত রাখায় দখলদারদের ওপর চাপ বৃদ্ধি পাচ্ছিল। সোমবার তারা গাজায় মাত্র পাঁচটি ট্রাক প্রবেশ করতে দেয়। যা আরও সমালোচনার সৃষ্টি করেছে।
সূত্র: বিবিসি
আলোকিত প্রতিদিন/২০মে ২০২৫/মওম
Lauffieber Dortmund: Dein Guide für Laufbegeisterte in der Ruhrmetropole
Die Stadt Dortmund ist nicht nur für ihre Fußballtradition und Industriegeschichte bekannt, sondern auch für eine lebendige Laufszene, die immer mehr Menschen begeistert. Ob Anfänger, Hobbyläufer oder ambitionierte Athleten – in Dortmund finden Läufer aller Leistungsstufen ideale Bedingungen, um ihrem Sport nachzugehen. In diesem Artikel erfährst du alles Wissenswerte rund um das Laufen in Dortmund, von den besten Laufstrecken über wichtige Events bis hin zu Tipps für Training und Ausrüstung.
Wer sich tiefer mit der Dortmunder Laufszene beschäftigen möchte, findet auf lauffieber-dortmund.de eine umfassende Plattform mit aktuellen News, Veranstaltungshinweisen und Trainingsplänen. Diese Seite ist ein wertvoller Begleiter für alle, die in Dortmund laufen und sich mit Gleichgesinnten vernetzen möchten.
Die besten Laufstrecken in Dortmund
Dortmund bietet eine Vielzahl an abwechslungsreichen Laufstrecken, die sowohl durch urbane als auch naturnahe Gebiete führen. Hier sind einige der beliebtesten Routen:
- Westfalenpark: Mit seinen weitläufigen Grünflächen, Seen und gepflegten Wegen ist der Westfalenpark ideal für entspannte Läufe und Intervalltraining.
- Rombergpark: Der Rombergpark ist ein botanischer Garten mit abwechslungsreichem Terrain und bietet eine ruhige Atmosphäre abseits des Stadttrubels.
- Phoenix-See: Rund um den künstlich angelegten Phoenix-See verläuft eine attraktive Laufstrecke mit moderner Infrastruktur und schönen Aussichten.
- Hohe Mark: Für Trailrunner und Naturfreunde ist das Naturschutzgebiet Hohe Mark ein perfektes Ziel mit anspruchsvollen Pfaden und Waldwegen.
Wichtige Laufveranstaltungen in Dortmund
Dortmund ist Gastgeber zahlreicher Lauf-Events, die jährlich tausende Teilnehmer anziehen. Hier ein Überblick der wichtigsten Termine:
| Event | Termin | Distanz | Teilnehmerzahl |
|---|---|---|---|
| Dortmunder Citylauf | Mai | 5 km, 10 km | ca. 3.000 |
| Ruhrpott-Marathon | September | Marathon, Halbmarathon | ca. 5.000 |
| Westfalenpark-Lauf | Juni | 10 km | ca. 1.500 |
| Silvesterlauf Dortmund | 31. Dezember | 5 km | ca. 2.000 |
Tipps für das Lauftraining in Dortmund
Um das Beste aus deinem Lauftraining herauszuholen, solltest du einige wichtige Aspekte beachten. Hier sind praktische Tipps, die dir helfen, deine Leistung zu verbessern und Verletzungen zu vermeiden:
- Regelmäßigkeit: Plane feste Trainingseinheiten ein und halte dich konsequent daran, um Ausdauer und Kondition aufzubauen.
- Abwechslung: Variiere dein Training mit Intervallen, langen Läufen und Regenerationstagen, um Überlastungen zu vermeiden.
- Richtige Ausrüstung: Investiere in gute Laufschuhe, die zu deinem Laufstil und Untergrund passen, und trage atmungsaktive Sportkleidung.
- Ernährung und Flüssigkeit: Achte auf eine ausgewogene Ernährung und trinke ausreichend, besonders vor und nach dem Training.
- Wärme dich auf: Ein gründliches Aufwärmen bereitet deine Muskeln auf die Belastung vor und reduziert das Verletzungsrisiko.
Trainingsgruppen und Laufclubs in Dortmund
Wer gemeinsam mit anderen läuft, profitiert von Motivation und Erfahrungsaustausch. In Dortmund gibt es zahlreiche Laufgruppen und Vereine, die regelmäßige Trainings anbieten. Einige der bekanntesten sind:
- Lauftreff Westfalenpark
- Running Crew Dortmund
- LG Olympia Dortmund
- Trailrunner Dortmund
Diese Gruppen sind offen für alle Leistungsniveaus und bieten oft auch Teilnahme an Wettkämpfen und gemeinsamen Events an.
Fazit: Laufen in Dortmund – Mehr als nur Sport
Die Laufszene in Dortmund ist vielfältig und lebendig. Ob du die Natur im Westfalenpark genießen, an spannenden Wettkämpfen teilnehmen oder dich mit Gleichgesinnten austauschen möchtest – Dortmund bietet dir dafür die perfekte Plattform. Nutze die zahlreichen Laufstrecken, nimm an Events teil und finde deine persönliche Motivation, um fit und gesund zu bleiben. Für weiterführende Informationen und aktuelle Neuigkeiten rund ums Laufen in Dortmund ist lauffieber-dortmund.de die erste Adresse.
লুটপাট চূড়ান্ত করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বসতে দেওয়া হচ্ছে না: দুদু
নিজস্ব প্রতিবেদক:
লুটপাট চূড়ান্ত করার জন্য সরকার ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ভারত এবং আওয়ামী লীগের মতো এখনো প্রতিহিংসার রাজনীতি চলছে। জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পরও মেয়র হতে দেওয়া হয়নি ইশরাককে। কোর্ট রায় দেওয়ার পরও তাকে শপথ করানো হচ্ছে না।
২০ মে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত ‘প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্র সুশাসন প্রেক্ষিত বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান।
শামসুজ্জামান দুদু বলেন, এখন সম্পূর্ণ প্রতিহিংসামূলক কাজ করছে সরকার। লুটপাট চূড়ান্ত করার লক্ষ্যে ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র পদে বসতে দিচ্ছে না। কোর্টের আদেশ যদি কেউ না মানে তাকে নব্য ফ্যাসিস্ট বলা যায়।
আওয়ামী লীগের কাছ থেকে টাকা নিয়ে বিএনপি চলে– এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর এ কথার জবাবে তিনি বলেন, আমি তাকে আবাল বলব। কথা বলার আগে একটু চিন্তাভাবনা করে বলতে হয়। আবালের মতো কথা বললে তোমাদের সম্বন্ধে মানুষের ধারণা কোথায় যাচ্ছে একটু চিন্তা করো। এমন কোনো কথা বলবা না যে কথার দায়িত্ব নিতে পারবা না। হিসাব করে চলা ও বলা এবং গণতন্ত্রের রীতিনীতি না মানলে ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত হবা। প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে রাজনীতি করা যাবে না।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, দেশ যেদিকে যাচ্ছে সন্দেহ-অবিশ্বাস বাড়ছে। এ সরকারের প্রতি জনগণের সমর্থন, আশা এবং বিশ্বাস ছিল, সেই সমর্থন আশা ও বিশ্বাস আস্তে আস্তে টুটে যাচ্ছে। সরকারকে এ জিনিসটা বুঝতে হবে। আমরা ড. ইউনূসের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচনের প্রত্যাশা করি। যদি ড. ইউনূস ফেল করেন তাহলে সুপ্রিম কোর্টকে অনুরোধ করব এ দেশে গণতন্ত্রের ভিত্তি ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। সুপ্রিম কোর্টেরও দায়িত্ব আছে দেশ এবং জনগণকে রক্ষা করার।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, অতি সতর্কতার সঙ্গে পরিস্থিতি অনুধাবন করে দ্রুত একটি ভালো জাতীয় সংসদ নির্বাচনের দিকে তিনি যাবেন এ প্রত্যাশা করি।
ভারতের উদ্দেশে তিনি বলেন, ভারত সভ্য দেশ হলে আরেকটি সভ্য দেশের ভিসা বন্ধ করত না, বাংলাদেশের ট্রানজিট বন্ধ করত না। সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা করত না।
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
আলোকিত প্রতিদিন/২০মে ২০২৫/মওম

