আজ , ।   

বাগেরহাটে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই

আরো খবর

 প্রতিনিধি,বাগেরহাট:

সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিই,দায়মুক্তির অবসান ঘটাই। শ্লোগান‌কে সাম‌নে রে‌খে নারী নির্যাতন প্রতি‌রোধ পক্ষ পাল‌নের ২য় ও ৩য় দি‌নে ‌লোক সংগীত ও নাটক প্রদর্শন ক‌রে‌ছে নির্মান সমাজ উন্নয়ন সংস্থা।
২৭ ন‌ভেম্বর শুক্রবার বিকা‌লে বাগেরহাট জেলার রামপালের গৌরম্ভা ইউনিয়‌নের ঠাইরেন তলা মা‌ঠে এবং ২৬ ন‌ভেম্বর বিকা‌লে কাকড়াবু‌নিয়া সাইক্লোন শেল্টা‌রে নাটক নাগ‌রি‌কের কথা প্রদর্শন করা হয়।
বাল‌্যবিবাহ, যৌন হয়রানী প্রতি‌রোধ, নারীর প্রতি স‌হিংসতা প্রতি‌রো‌ধে স‌চেতনাতা বৃ‌দ্ধি, দ‌লিত জন‌গো‌ষ্ঠির কন্ঠস্বর সবল করার লক্ষ‌্য নি‌য়ে দাতা সংস্থা জি এফ এ কনসা‌ল্টিং গ্রুপ, মানু‌ষের জন‌্য ফাউন্ডেশন এবং উইক‌্যান এর সহ‌যো‌গিতায় নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ১৬ দিন ব‌্যাপী ক‌্যা‌ম্পেইনের অংশ হিসা‌বে এই নাট‌্য প্রদর্শনীর আয়োজন ক‌রে।
নাট‌্য প্রদর্শী‌তে উপ‌স্থিত ছি‌লেন গৌরম্ভা ইউনিয়ন নাগ‌রিক ফোরাম সহসভাপ‌তি তস‌লিমা আক্তার বৃ‌স্টি, কার্য‌নির্বাহী সম্পাদক সা‌বিনা খাত‌ুন,মো: মোহতা‌দির, সদস‌্য সা‌থিম‌নি, মিতালী দাস, শি‌রিনা, আল মামুন প্রমুখ।

আলোকিত প্রতিদিন /২৭ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -