আজ , ।   

জুড়িতে তৃনমূল নেতাকর্মীর সাথে এমপি মিটুর মতবিনিময়

আরো খবর

আনোয়ার হোসেন মন্জু জুড়ি মৌলভীবাজার । জুড়ী উপজেলার তৃণমূল পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাসির উদ্দিন আহমেদ।

শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার ৮ নং নম্বর গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি রিয়াজ উদ্দিনের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় স্থানীয় বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -