আজ , ।   

বনবিভাগের অ*ভিযানে সরকারি বনভূমি দখল করে গড়া মুরগির খামার উচ্ছেদ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের অভিযানে সরকারি বনভূমি দখল করে গড়া বিশালাকৃতি মুরগির খামার উচ্ছেদ করা হয়েছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১ঃ৩০টা পর্যন্ত সদর বিটের ধৌল্লারঘোনা এলাকায় অভিযান চালিয়ে খামারটির অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
তিনি বলেন, সরকারি বনভূমি দখল করে বিশালাকৃতি মুরগির খামার স্থাপনের বিষয়টি নজরে আসলে অভিযান চালিয়ে উচ্ছেদপূর্বক সরকারি বনভূমি জবরদখলমুক্ত করা হয়।
তিনি আরো বলেন, সরকারি বনভূমি জবরদখলের কোন সুযোগ নেই। যতোবড় প্রভাবশালী হোক না কেন তাদের বিন্দু পরিমাণ ছাড় নেই। অবৈধ দখলের ব্যাপারে আমরা সজাগ ও সতর্ক রয়েছি। নিয়মিত অভিযান চালিয়ে পাহাড় খেকো, বালিও মাটি খেকোদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। বনভূমি ও বনজ সম্পদ রক্ষার্থে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো: আবদুল মান্নান এর নেতৃত্বে অভিযানে থাইংখালি বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ,দোছড়ি বিট কর্মকর্তা ইমদাদুল হক,মোচারখোলা বিট কর্মকর্তা দীপক চাকমা সহ রেঞ্জের সকল স্টাফ গন অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন /১৯ নভেম্বর /২০২৬/মওম

 

- Advertisement -
- Advertisement -