স্টাফ রিপোর্টার ঃ
নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় বাগেরহাট জেলা বিএনপি এবং দলের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে বাগেরহাট বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুল নাছির আলাপ।
এছাড়া বাগেরহাট জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল নিয়ে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লা, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগসহ যুবদলের নেতাকর্মীরা,এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, বিএনপি নেতা খান মনিরুল ইসলাম, কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আশরাফুল দৌলা জুয়েল ,ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম ,আবুল কাশেম সেলিম ভূঁইয়া জেলা মহিলা দলের সভানেত্রী শাহিদা আক্তার, জেলা জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা,সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল সহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মিছিল চলাকালে বক্তারা বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করছে। আগামী ১৯ নভেম্বর দেশজুড়ে লকডাউন কর্মসূচি ঘোষণার বিষয়েও তারা উদ্বেগ প্রকাশ করেন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য ও চলাচল ব্যাহত করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তারা।
বক্তারা আরও বলেন, দেশের গণতান্ত্রিক পরিবেশ, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যেকোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে অবস্থান নেবে।
বিক্ষোভ মিছিলে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলোকিত প্রতিদিন /১৮ নভেম্বর /২০২৬/মওম

