আজ , ।   

সংসদে নারী স*দস্যরা অনেক বেশি স্মার্ট ও যোগ্য: স্পিকার

আরো খবর

বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদে নারী সদস্যদের জ্ঞান, যোগ্যতা, ব্যক্তিত্ব ও সংসদীয় আচরণে মুগ্ধ হয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, বর্তমান সংসদে নারী সদস্যরা অনেক বেশি স্মার্ট ও যোগ্য। তাদের সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হলে অনেক পুরুষ প্রার্থীকে পরাজিত করে বিজয়ী হওয়ার সক্ষমতা রয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

স্পিকার বলেন, ‘বর্তমান সংসদে নারী সদস্যদের মধ্যে পাঁচজন ব্যারিস্টার, ছয়জন চিকিৎসক এবং প্রকৌশলীও রয়েছেন। সংসদে তাদের জ্ঞান, ব্যক্তিত্ব, বক্তব্য উপস্থাপনের ধরন ও সংসদীয় আচরণ তাকে মুগ্ধ করেছে।’

নারীদের জন্য সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়ে তিনি বলেন, ‘এখনকার নারীরা অনেক স্মার্ট ও যোগ্য। তারা সরাসরি নির্বাচনে অনেক পুরুষ প্রার্থীকে হারিয়ে বিজয়ী হওয়ার সক্ষমতা রাখেন। আগামী নির্বাচনে নারীদের সরাসরি নির্বাচনে সুযোগ দেওয়া উচিত। আগের মতো সংরক্ষিত নারী আসনের প্রয়োজন নেই।’

স্পিকার আরও বলেন, একটি অনুষ্ঠানে তিনি প্রস্তাব দিয়েছেন, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে প্রতিটি রাজনৈতিক দল যেন এক-তৃতীয়াংশ আসনে নারী প্রার্থী মনোনয়ন দেয়। নারীরা সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিজেদের যোগ্যতা প্রমাণ করবেন। এভাবেই রাজনীতিতে নারীদের প্রকৃত সক্ষমতা প্রতিষ্ঠিত হবে বলে তিনি মনে করেন।

প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশে স্পিকার বলেন, ‘যে প্রতিষ্ঠান তাদের গড়ে তুলেছে, সেই প্রতিষ্ঠানের প্রতিও তাদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে বিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আর্থিকভাবে সচ্ছল নয়। এসব শিক্ষার্থীর পাশে দাঁড়াতে প্রাক্তন শিক্ষার্থীদের এগিয়ে আসা উচিত।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -