আজ , ।   

টেকনাফে সেনাসদস্য হ*ত্যা মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে যৌথ অভিযানে আট*ক-১

আরো খবর

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি। কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সদস্য তিতাস হত্যা মামলার এজাহারনামীয় ১৮ নম্বর আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যাকে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ আভিযানিক দল। মামলা দায়েরের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুছনী বাজার এলাকার জহির আহাম্মদ মার্কেটের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার আ ম ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এসআরবি-১৫-এর দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্প ও বাংলাদেশ সেনাবাহিনীর একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেনাসদস্য তিতাস হত্যা মামলার এজাহারভুক্ত ১৮ নম্বর আসামি মো. হোসেন প্রকাশ বক্কইন্যাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. হোসেন (২০) টেকনাফের মুছনী ক্যাম্পের এইচ ব্লকের ৫ নম্বর রুমের বাসিন্দা। তিনি মৃত কামাল হোসেন ও বেগম বাহারের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সেনাসদস্য তিতাস হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে এসআরবি-১৫ ও বাংলাদেশ সেনাবাহিনী সমন্বিত গোয়েন্দা নজরদারি এবং যৌথ অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় ওই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -