আজ , ।   

চট্টগ্রামে ব্র্যাক ব্যাংক কর্মকর্তার নিখোঁজ,সন্ধান চায় পরিবার

আরো খবর

মো: জহির উদ্দিন বাবর: চট্টগ্রাম নগরীর চকবাজার এলাকার উর্দু গলির বাসিন্দা মোঃ সাজ্জাদ হোসেন তানিম নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি মোঃ মান্নানের ছেলে এবং ব্র্যাক ব্যাংকের মোমিন রোড শাখার একজন কর্মকর্তা।

পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে অফিসে যাওয়ার পর থেকে তিনি আর বাসায় ফিরে আসেননি। এরপর থেকে পরিবারের সদস্যরা তাঁর কোনো সন্ধান পাচ্ছেন না। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

কোনো সহৃদয় ব্যক্তি তাঁর সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।

যোগাযোগ: ০১৭৬৫৪০৩৪৮৯।

নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে তাঁর পরিবার।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -