আজ , ।   

পৃথক অভিযানে অ*বৈধভাবে পাহাড় কেটে বালু ও মাটি পা*চারকালে ড্রেজার মেশিনসহ আ*টক ১

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিন এবং পাহাড় কেটে মাটি পাচার অবস্থায় একজনকে আটক করা হয়েছে।
৮ নভেম্বর রবিবার রাত ১২ টার পর গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া রেঞ্জের থাইংখালী বনবিটের আওতাধীন তাজিমারখোলা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
তিনি বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে থাইংখালী বিটের তাজিমারখোলা খালে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকাজে ব্যবহৃত ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
ড্রেজার মেশিনটি থাইংখালী বিট অফিসের হেফাজতে রাখা হয়েছে।
এদিকে অন্য এক অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে থাইংখালী বিটের ঘোনারপাড়া এলাকায় রোহিঙ্গা আক্তার কামাল ৪ টি ডাম্পারযোগে লেবার দিয়ে পাহাড় কেটে মাটি পাচারকালে একজনকে হাতেনাতে আটক করা হয়।
রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল মান্নান বলেন,৪টি ডাম্পারযোগে জনৈক আক্তার কামাল শ্রমিক দিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচার করছিলো। অভিযান চালিয়ে পাহাড় কেটে পাচারের সাথে জড়িত একজনকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পাহাড় কেটে মাটি ও বালি পাচারের কোন সুযোগ নেই। সাঁড়াশি অভিযানে বালু ও মাটি খেকোদের আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। সরকারি বনভূমি ও বনজ সম্পদ রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।
রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান এর নেতৃত্বে অভিযানে থাইংখালির বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, আ:কাইয়ুম, ইলিয়াজ ,আলি আহম্মেদ,ইসমাইলসহ থাইংখালি বিটের স্টাফ গণ অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন /০৮ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -