আজ , ।   

বনবিভাগের অ*ভিযানে বালিভর্তি দুটি ডাম্পার জ*ব্দ

আরো খবর

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের অভিযানে বালিভর্তি দুটি ডাম্পার জব্দ করা হয়েছে।

৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে রেঞ্জ কর্মকর্তা মো: আব্দুল মান্নানের নেতৃত্বে উপজেলার থাইংখালীর গহিন অরণ্যে খায়রুল বশরের ডেরায় এ অভিযান পরিচালনা করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে থাইংখালী বিটের ঘোনারপাড়া এলাকায় অভিযান চালিয়ে বালিভর্তি দুটি ডাম্পার জব্দ করা হয়েছে।
সরকারি বনভূমি উদ্ধারে আমরা সজাগ ও সতর্ক রয়েছি। বালু খেকো যতো বড় প্রভাবশালী হোক না কেন তাদের কোন ছাড় নেই।
তিনি আরো বলেন, পাহাড় কেটে বালি এবং মাটি পাচারের কোন সুযোগ নেই, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনাসহ মামলাও দায়ের করা হচ্ছে। ডাম্পার দুটি জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অভিযানে থাইংখালীর বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ, বনকর্মীও স্টাফগণ অংশগ্রহণ করেন।

আলোকিত প্রতিদিন /০৫ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -