আজ , ।   

সাভারে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি নেতা আনোয়ার হোসেন

আরো খবর

শহিদুল্লাহ সরকার:

সাভারে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে ভাঙচুর ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সকালে সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন মন্ডল তিনি তার দলীয় নেতাকর্মী সঙ্গে নিয়ে শ্রমিক আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি কারীদের বিরুদ্ধে প্রতিরোধ করতে সকাল থেকে বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন। বিএনপি নেতা আনোয়ার হোসেন মন্ডল বলেন এই আন্দোলন এখন আর শ্রমিকদের নেই, এই আন্দোলন এখন ফ্যাসিবাদ আওয়ামী লীগের লোকজন করছেন বলে তিনি অভিযোগ করেন, তিনি আরোও বলেন আমাদের এমপি দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নির্দেশে আমরা এই নৈরাজ্য প্রতিরোধ করতে মাঠে প্রস্তুত আছি। আমরা যেকোনো নৈরাজ্য কঠোর ভাবে দমন করবো।

আলোকিত প্রতিদিন /০৫ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -