নোয়াখালী প্রতিনিধি:
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন নোয়াখালীতে এইচএসসি পরীক্ষায় পাশের হার কমে ৪২ দশমিক ৪৮ শতাংশে নেমেছে। অটোপাসের পর এবারই বোর্ডে পাশের হার সর্বনিম্ন।
এবার পরীক্ষায় অংশ নেওয়া ১৮ হাজার ৯শত পঞ্চাশ জন শিক্ষার্থীদের মধ্যে ৮হাজার ৫২জন শিক্ষার্থী উত্তীর্ণ হলেও বাকিরা অকৃতকার্য হয়েছে। তবে পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ এ পিছিয়ে পড়েছে জেলাটি।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর নোয়াখালীতে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিল ১৮ হাজার ৯শত ৫০জন।
তাদের মধ্যে পাশ করেছে ৮হাজার ৫২ জন। ১০হাজার ৯শত ৪জন পরিক্ষায় অকৃতকার্য হয়েছে।
সে হিসাবে জেলায় মোট পাশের হার ৪২ দশমিক ৪৮ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী ১৫৬জন।
জেলায় বিভিন্ন কলেজ পরিদর্শন করে বিষন্ন ভগ্নহৃদয়ে শিক্ষার্থীরা একে অপরের খোঁজ নিচ্ছেন। এমন ফলাফলে তাঁরা বিষ্ময় প্রকাশ করেছেন।শিক্ষকদের সাথে কথা বলেও হতাশা প্রকাশ পেয়েছে।
আলোকিত প্রতিদিন /০১ নভেম্বর /২০২৬/মওম

