নিজস্ব প্রতিবেদক:
সাপ্তাহিক অধিকার কণ্ঠের সম্পাদক ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সাতকানিয়া প্রতিনিধি আরিফ রহমান আফজালির সম্মানিত পিতা এবং কেরানীহাট সানমুন শপিং কমপ্লেক্সের ইসলামী ব্যাংক শাখার নিচতলার ‘হাবিব চশমা বিতান’-এর স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান সওদাগর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে শারীরিকভাবে কঠিন এবং জটিল রোগে ভুগছিলেন, ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
তাঁর এই প্রয়াণে পরিবার, এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তাআলা মরহুমকে ক্ষমা করুন, তাঁর নেক আমলগুলো কবুল করে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গকে এই গভীর শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।মরহুমের পরিবারের প্রতি শোক ও সমাবেদনা প্রকাশ করেন আলোকিত প্রতিদিন পত্রিকার চন্দনাই প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম। ও সাতকানিয়া প্রতিনিধি মোহাম্মদ বোরহান উদ্দিন। চট্টগ্রামের দায়িত্বশীল নুরুল ইসলাম।
আলোকিত প্রতিদিন /৩১ অক্টোবর /২০২৬/মওম

