আজ , ।   

টুপটুপ রিসোর্ট পুরো ভ*স্মীভূত, নি*হত বেড়ে ১০

আরো খবর

আলোকিত প্রতিবেদক:

কক্সবাজারে ইনানি বিচের টুপটুপ রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এর আগে ছয় জন নিহতের কথা জানায় ফায়ার সার্ভিস। নিহতরা সবাই পর্যটক, সেখানে তারা ঘুরতে যান বলে প্রাথমিকভাবে জানা গেছে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য এ তথ্য জানান।

অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জন হলেন, ঢাকার বনশ্রীর ইসরাত জাহান মালিহা (৩০) ও মিলিতা মেহেজাবিন আলভী (২৩), খিলগাঁওয়ের লায়লা জাহান নাবিলা (২৭) ও নাফিসতা মীম (২৭) এবং চুয়াডাঙ্গার ফারিহা কবির (৩৩) ও ফায়িজান আহম্মেদ (৫)।

আগুনে পুরো রিসোর্ট পুড়ে গেছে। রিসোর্টের পাশেই নিহতদের লাশ রাখা হয়েছে। ধ্বংস্তুপের মাঝে আর কোনও লাশ আছে কি না তা খুঁজে দেখছেন ফায়ার কর্মীরা। ঘটনাস্থলে রয়েছে প্রশাসন, ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ ও বিজিবি সদস্যরা।

ফায়ার সার্ভিস জানায়, কক্সবাজারের ইনানী বিচের টুপ টুপ রিসোর্টে সকাল ৭টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব ১৮ কি.মি.। পরে ৮টায় ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস।

উখিয়া ফায়ার স্টেশনের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুন নিয়ন্ত্রণে আসে সকাল ৮টা ১৫ মিনিটে। ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, কী কারণে অগ্নিকাণ্ড ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

আলোকিত প্রতিদিন /১৭ অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -