আজ , ।   

শান্তিতে নোবেল পুরস্কার পেলেন নাভি পিল্লাই

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক :

আন্তর্জাতিক আইন ও মানবাধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিচারপতি নাভানেথেম ‘নাভি’ পিল্লাই।

শুক্রবার (৯ অক্টোবর) নরওয়ের রাজধানী অসলোতে নরওয়েজিয়ান নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে।

নাভি পিল্লাই দক্ষিণ আফ্রিকার হাইকোর্টের প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ছিলেন। এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারক এবং রুয়ান্ডার জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সম্প্রীতি জোরদার এবং মানবকল্যাণে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এ পুরস্কারের জন্য এবার ২৮৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনয়ন পেয়েছিল। মনোনীতদের মধ্যে এক-চতুর্থাংশের বেশি ছিল বিভিন্ন প্রতিষ্ঠান।

এ বছর সম্ভাব্য বিজয়ী হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, সুদানের জরুরি সহায়তা দল, ইউক্রেনে শিশুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন এবং দুটি আন্তর্জাতিক আদালতের নাম আলোচনায় ছিল। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছিলেন। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দীর্ঘদিন ধরে এ পুরস্কার পাওয়ার আগ্রহ প্রকাশ করে আসছিলেন।

নোবেল পুরস্কার বিশ্লেষকদের মতে, শান্তি প্রতিষ্ঠা, আন্তর্জাতিক সহযোগিতা এবং মানবাধিকারের সুরক্ষায় দীর্ঘমেয়াদি অবদানকে পুরস্কার প্রদানের ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়।

এর আগে ২০২৫ সালে ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার পান। দেশটিতে গণতান্ত্রিক উত্তরণ প্রতিষ্ঠার সংগ্রামে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছিল।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -