আজ , ।   

বিদেশযাত্রায় বাধা, বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো মাহদী হাসানকে

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগের বাধার মুখে বিদেশ যেতে পারেননি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহদী হাসান।

শুক্রবার (৯ অক্টোবর) রাতে তাঁর বিদেশযাত্রা আটকে দেওয়া হয় বলে বিমানবন্দরে কর্মরত একাধিক গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পরে তাঁকে বিমানবন্দর থেকে ফিরে যেতে হয়।

মাহদী হাসান নিজেও গণমাধ্যমের কাছে বিদেশ যেতে না পারার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর ভাষ্য, শুক্রবার রাত ৯টা ৩৫ মিনিটে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তাঁর জ্যামাইকা যাওয়ার কথা ছিল। তবে ইমিগ্রেশন বিভাগের বাধার কারণে তিনি যাত্রা করতে পারেননি।

মাহদী দাবি করেন, সব মামলায় জামিনে থাকার পরও তাঁকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। এ সময় দেশের বাইরে যেতে হলে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয় বলে জানান তিনি। পরে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন মাহদী হাসান।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -