আজ , ।   

সৌদির প্রধান তেল স্থাপনায় হুথিদের ব্যা*লিস্টিক মি*সাইল ও ড্রো*ন হা*মলা

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের একটি প্রধান তেল স্থাপনায় ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার সৌদি আরবের আরামকো শোধনাগার থেকে আগুনের শিখা এবং বিশাল ধোঁয়া উড়তে দেখা যাওয়ার পর ও অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করার পর এই দাবির কথা সামনে আসে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে সৌদি কর্তৃপক্ষ বা আরামকোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এক্সে দেওয়া এক পোস্টে হুথিদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, সানাসহ ইয়েমেনে হুথি নিয়ন্ত্রিত অঞ্চলে সৌদি বিমান হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে এবং এর ফলে লক্ষ্যবস্তুতে আগুন ধরে গেছে।

তিনি আরও দাবি করেন, গত ২৪ ঘণ্টার মধ্যে হুথি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় ৬০টি বিমান হামলা চালিয়েছে সৌদি আরব।

আলোকিত প্রতিদিন /০৪অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -