নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন রাজারকুল রেঞ্জের সদর বিটের ছাগলিয়াকাটা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ বনভূমি জবরদখল মুক্ত করা হয়েছে।
এসময় প্রায় ২ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন রাজারকুল রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু।
তিনি বলেন, গত ২ অক্টোবর শুক্রবার রাজারকুল রেঞ্জের স্টাফদের সহযোগিতায় রাজারকুল সদর বিটের ছাগলিয়াকাটা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
দীর্ঘদিন যাবত একটি দখলবাজ চক্র ২০২২-২৩ অর্থ বছরের ১০ হেক্টর বাগানের কিছু অংশ সংরক্ষিত বনভূমি জবরদখল করে রেখেছিলো।
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশে অভিযান চালিয়ে ১০ হেক্টর বাগানের জবরদখলকৃত অংশ থেকে ২ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়।
তিনি আরো বলেন, সংরক্ষিত বনভূমি জবরদখল গুরুতর অপরাধ। সরকারি বনাঞ্চল দখলের কোন সুযোগ নেই। অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। জড়িত দখলবাজদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন /০৩অক্টোবর /২০২৬/মওম

