নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জের অভিযানে বালিভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে।
১৭ নভেম্বর মঙ্গলবার থাইংখালী বিটের ওমর আলী ঘোনা গয়ালমারা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান।
তিনি বলেন, থাইংখালী বিটের ওমর আলী ঘোনার গয়ালমারা এলাকায় জনৈক সাহাব উদ্দিন ওরফে সোনামিয়া পাহাড় কেটে বালি পাচার করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালিভর্তি ডাম্পার জব্দ করা হয়। অভিযানকালে বনবিভাগের উপস্থিতি টের পেয়ে সোনা মিয়া পালিয়ে যায়।ডাম্পারটি আটকপূর্বক রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।
তিনি আরো বলেন, বালিও পাহাড় কেটে মাটি পাচারের কোন সুযোগ নেই। যতো বড় প্রভাবশালী হোক না কেন তাদের বিরুদ্ধে প্রাত্যহিক অভিযান চলমান।
পাহাড় কেটে বালি পাচারের সাথে জড়িত জনৈক সাহাব উদ্দিন সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। সরকারি সম্পদ রক্ষার্থে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন /১৭ নভেম্বর /২০২৬/মওম

