আজ , ।   

পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডু*বে দুই শিশুর মৃ*ত্যু

আরো খবর

প্রতিনিধি,​কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা একে অপরের মামাতো-ফুফাতো বোন। ৩ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আনোয়ারখালী গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
​নিহত নুসাইবা উপজেলার আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে এবং আদিবা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শফিক হোসেনের মেয়ে।
​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলাধুলা করছিল নুসাইবা এবং আদিবা। খেলার একপর্যায়ে তারা হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। পরিবারের সদস্যরা শিশুদের দেখতে না পেয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে দুজনকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনরা। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত শিশুদের পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আলোকিত প্রতিদিন /০৩অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -