আজ , ।   

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর নৌকাবাইচে লাখো মানুষের ঢল, চ্যাম্পিয়ন হলো কুড়িগ্রামের খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’

আরো খবর

প্রতিনিধি,মানিকগঞ্জ:

মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ। শনিবার বিকেলে জেলাশহরের বেউথা ঘাট এলাকায় এই নৌকাবাইচের আয়োজন করে জেলা বিএনপি।

কুড়িগ্রামের রৌমারী, টাঙ্গাইলের নাগরপুর, পাবনার সাঁথিয়া উপজেলাসহ মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার চার ক্যাটাগরির ২২টি নৌকা এই বাইচে অংশগ্রহণ করে। বাইচে অংশগ্রহণকারী নৌকার মধ্যে ছিলো খেল্লা-গয়ইটা নৌকা, ঘাসি-ছিপা নৌকা, ছান্দি ও পানসি নৌকা। নৌকার পাশাপাশি ৭০ ও ৮০ হাত দীর্ঘ দুটি কলাগাছের ভেলা এই বাইচে অংশগ্রহণ করে।

খেল্লা নৌকা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে ১০০ সিসি মোটরসাইকেল পেয়েছে কুরিগ্রামের রৌমারী উপজেলার ‘মায়ের দোয়া’ নৌকা এবং রানার্সআপ হয়ে ১৬ সিএফটি ফ্রিজ
পুরস্কার পেয়েছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার নৌকা ‘মা-বাবার দোয়া’।

ঘাসি নৌকা ক্যাটাগরিতে যুগ্ম চ্যাম্পিয়ন হয়ে ‘ ১০০ সিসি মোটরসাইকেল পেয়েছে যৌথভাবে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাইমাইল এক্সপ্রেস এবং একই এলাকার’কালাম সিকদার এক্সপ্রেস’।

ছান্দি নৌকা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে ইলেকট্রিক মোটরসাইকেল পেয়েছে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নৌকা ‘গায়ান বাড়ি’ এবং রানার্সআপ হয়ে ১৬ সিএফটি ফ্রিজ পুরস্কার পেয়েছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার নৌকা ‘ভাই ভাই এন্টারপ্রাইজ’।

পানসি নৌকা ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়ে ইলেকট্রিক মোটরসাইকেল পেয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর জনতা এক্সপ্রেস এবং রানার্সআপ হয়ে ১৬ সিএফটি ফ্রিজ
পুরস্কার পেয়েছে পাবনার সাঁথিয়া উপজেলার নৌকা ‘আজম ব্রাদার্স’।

এছাড়া নৌকাবাইচে অংশগ্রহণকারী ৫টি নৌকাকে ১১সিএফটি ফ্রিজ এবং অন্য ৭টি নৌকার প্রতিনিধিকে ৮ সিএফটি ফ্রিজ।

যেমন খুশি তেমন সাজো নৌকা ও ব্যক্তির জন্য দেওয়া হয় টিভি, প্রেসার কুকার, রাইস কুকার পুরস্কার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, খাদ্যমন্ত্রী এবং জেলা বিএনপি’র আহবায়ক আফরোজা খানম রিতা। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, নৌকাবাইচ পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট আ তা ম জহীর আলম খান লোদী এবং সদস্য-সচিব মাসুদ পারভেজসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।

এবারের বাইচে সবচেয়ে আকর্ষণ ছিলো কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচর গ্রামের খেল্লা নৌকা ‘মায়ের দোয়া’। সবার দৃষ্টি ছিলো সেই নৌকার দিকে। অবশেষে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে নৌকাটি শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।

‘মায়ের দোয়া’ নৌকাটির পরিচালক মজিবুর রহমান বলেন, গত ৩০ সেপ্টেম্বর সকালে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাগুয়ারচর গ্রাম থেকে ব্রহ্মপুত্র নদী হয়ে মানিকগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করে। বিভিন্ন নদী হয়ে মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর বেউথা ঘাটে পৌঁছাতে সময় লেগেছে ৩-দিন। শাল কাঠ দিয়ে তৈরি এই নৌকার প্রথম বাইচ এটি। ছয়লাখ টাকা ব্যয়ে গত একবছর ধরে এই নৌকাটি তৈরি করা হয়েছে। এই জয়ে এবং আয়োজনে তারা খুবই খুশী হয়েছেন।

ঐতিহ্যবাহী এই নৌকাবাইচ দেখতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা এবং আশেপাচের জেলা থেকে কয়েক লাখ মানুষ কালীগঙ্গা নদীর দুই পাড়ের দুই এলাকায়। যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসে বা দাঁড়িয়ে তারা এই নৌকাবাইচ উপভোগ করে। এদিকে নৌকাবাইচ উপলক্ষে সেখানে বসেছিল গ্রামীন মেলা।

আলোকিত প্রতিদিন /০৩অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -