আজ , ।   

সিনেমার প্রোমোশনে দেবের ‘ন্যাকামো’ কাণ্ড নিয়ে যত সমালোচনা

আরো খবর

পুজোয় আসছে দেব এবং শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’। এই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা ইতোমধ্যেই তুঙ্গে। সম্প্রতি ত্রিপুরায় ছবির প্রচারে গিয়েছিলেন তারা। হাজির হয়েছিলেন ইধিকা পাল, অনির্বাণ ভট্টাচার্যরাও। কিন্তু সেখানে সহশিল্পী বা নায়িকাদের সঙ্গে অতিরঞ্জিত আচরণ করেছেন দেব, এমনটাই এখন আলোচনা। নেটিজেনদের দাবি, সিনেমার প্রমোশনে এভাবেই নায়িকাদের সঙ্গে কেয়ারিং ফেস দেখিয়ে পাবলিসিটি স্টান্ট করছেন দেব। এখানে বলা ভালো, এই সিনেমার প্রযোজক দেব নিজেই।

সোশ্যাল মিডিয়ায় ত্রিপুরার সেই বিশেষ অনুষ্ঠানের ভিডিও ও তাদের মুহূর্ত ভাইরাল হতেই এমন সমালোচনা। একটি ভিডিওতে দেখা যায়, দেবের দুই পাশে দুই নায়িকা শুভশ্রী এবং ইধিকা। প্রথমে শুভশ্রী হাতে টিস্যু নিয়ে কপালে কিছু একটা মুছছিলেন। সে সময় দেব নিজে টিস্যু হাতে নিয়ে শুভশ্রীর কপাল সযতনে মুছে দেন। একই কাজ করেন পাশে থাকা ইধিকার সঙ্গেও, টিস্যু দিয়ে তার কপাল মুছে দেন।

এই দৃশ্য অনেকের কাছে মিষ্টি এবং দেবকে কেয়ারিং পারসন হিসেবে ধরা দিলেও নেটিজেনদের একাংশ এ নিয়ে তীব্র সমালোচনা করছেন। সমালোচনা আরও বেড়েছে, যখন ভরা মঞ্চে শুভশ্রীকে হাঁটু গেড়ে হাতে চুমু খান দেব। অতএব, বিষয়টিকে মোটেও ভালোভাবে নেয়নি নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ও ছবিগুলোর মন্তব্যের ঘরে অনেকেই দেবের এই কাণ্ডকে স্রেফ ‘নাটক’ ও ‘পাব্লিসিটি স্টান্ট’ বলে আখ্যা দিচ্ছেন। একজন লিখেছেন, ‘নাটকের শেষ নেই’। আরেকজন মন্তব্য করেছেন, ’দেব, শাহরুখ হওয়ার চেষ্টা করো না, তুমি পারবে না হতে, তোমায় প্লেবয় লাগছে সিরিয়াসলি’। ছবির প্রমোশনে দুই নায়িকার প্রতি দেবের এমন আচরণ নিয়ে সমালোচনা করে আরেকজন লিখেছেন, ‘নেকামো আর গেল না, সিনেমা চালানোর জন্য কী না করতে পারে এরা আর এক সাথে কাজ’।

এমনকি কেউ কেউ দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্রর প্রসঙ্গ টেনে এনে প্রশ্ন তুলেছেন, ‘রুক্মিণী দিদি কিছু বলছে না?’। এছাড়াও ‘‘পাবলিসিটি স্টান্ট’ এবং ‘নাটক’ করেও মুভি চলবে না সে যতই ঢং করো’-এর মতো কটাক্ষও ধেয়ে এসেছে দেবের দিকে। আবার এদিকে শুভশ্রীকেও ছাড়েননি নেটিজেনরা। একই কটাক্ষ ছোড়া হয়েছে দেব এর প্রাক্তন প্রেমিকা শুভশ্রীর দিকেও।

প্রসঙ্গত, এই ছবি দিয়েই পরিচালক হিসেবে হাতেখড়ি হয়েছে দেবের। তাই ছবিটি নিয়ে তার প্রত্যাশাও অনেক। আশা করা যাচ্ছে, বক্স অফিসে একাধিক বাংলা ছবির রেকর্ড ভেঙে দেবে এই ‘দেশু ৭’। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই অ্যাকশন-রোমান্টিক সিনেমা।

দেশু ৭- ছবির দৃশ্যে শুভশ্রী ও দেব

উল্লেখ্য, ২০০৯ সালে রাজ চক্রবর্তী নির্মিত ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে দেব ও শুভশ্রীর অনস্ক্রিন জুটির শুরু এবং সেই সঙ্গে তাদের প্রেমের গোড়াপত্তন ঘটে। এরপর ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘রোমিও’, ‘খোকাবাবু’-এর মতো টানা কয়েকটি হিট সিনেমায় তাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করে। কিন্তু ২০১৩ সালে ‘খোকা ৪২০’ মুক্তির পরপরই এই জুটির সম্পর্কে ফাটল ধরে এবং তারা আলাদা হয়ে যান। প্রেম ভাঙার পর ২০১৫ সালে তারা ‘ধূমকেতু’ সিনেমায় আবারও জুটি বাঁধেন, যা দীর্ঘ প্রায় এক দশক আটকে থাকার পর গত ২০২৫ সালের ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বর্তমানে শুভশ্রী পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিবাহিত জীবন যাপন করছেন এবং অন্যদিকে দেব মডেল ও অভিনেত্রী রুক্মিণী মৈত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন।

আলোকিত প্রতিদিন /০২অক্টোবর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -