আজ , ।   

তানজিন তিশাকে গ্রেপ্তা*র করতে আদালতে আবেদন

আরো খবর

বিনোদন: টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন নারী উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী। হত্যার হুমকির অভিযোগে করা একটি মামলায় আদালতে হাজির না হওয়ায় আজ সোমবার (২৩ নভেম্বর) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. মাহবুব-উল-আলমের আদালতে এই আবেদন করেন তিনি। তবে এদিন আবেদনটির শুনানি হয়নি। আগামী ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেছেন আদালত।

বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় আরও জানান, ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭ (সি) ধারায় করা মামলায় সোমবার তানজিন তিশার আদালতে হাজির হওয়ার তারিখ ছিল। বিবাদীপক্ষ আদালতের নোটিশ গ্রহণ করলেও তিশা হাজির হননি। এ কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন বাদী।

আইনজীবী জানান, আদালতের বিচারক প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় সোমবার আবেদনটির শুনানি সম্ভব হয়নি। পরবর্তী শুনানির জন্য ১৪ ডিসেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে।

গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে বাদীপক্ষের দাবি, মামলার ধার্য তারিখ সম্পর্কে অবগত থাকার পরও তিশা আদালতে উপস্থিত হননি। এ ছাড়া মামলা-সংক্রান্ত বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাদীকে উদ্দেশ করে আপত্তিকর মন্তব্য করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এসব কারণে তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছেন বাদী।

এদিকে প্রতারণার মামলাটি প্রথমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। ওই প্রতিবেদনের বিরুদ্ধে বাদীপক্ষ নারাজি আবেদন জানালে রোববার আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দেন।

সানায়া আনামের অভিযোগ, তদন্ত প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশের পর তানজিন তিশা ক্ষুব্ধ হয়ে পল্লবীতে তার বাসায় লোক পাঠিয়ে হুমকি দেন। এ ঘটনায় নিরাপত্তাহীনতার কথা জানিয়ে থানায় মামলা করতে গেলেও তাকে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করেছেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে তানজিন তিশার বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনটির শুনানি আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -