আজ , ।   

মানিকগঞ্জে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব পর্যটন দিবস

আরো খবর

মো: আল-আমিন, মানিকগঞ্জ সদর: মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা জমিদার বাড়ি ও সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়িসহ জেলার অভ্যন্তরীরণ নদীতীরবর্তী এলাকাগুলোতে পর্যটন শিল্প গড়ে তোলার আহবানের মধ্য দিয়ে মানিকগঞ্জে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হলো।

রবিবার (২৭ সেপ্টেম্বর) সকালে শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনাসভায় বক্তারা এ আহবান জানান।

জাতিসংঘ বিশ্ব পর্যটন সংস্থা নির্ধারিত এ বছরের প্রতিপাদ্য Digital Agenda and Artificial Intelligence to Redesign Tourism যার বাংলা করা হয়েছে ডিজিটাল রুপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন। পর্যটনের মাধ্যমে বিভিন্ন দেশ, সংস্কৃতি ও মানুষের মধ্যে ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়। সৃষ্টি হয় সমঝোতা। সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক ও পরিবেশগত সহিংসতার অবসান ঘটিয়ে একটি সৌহাদ্যপূর্ণ পরিবেশ সৃষ্টিতে পর্যটনের ভূমিকা অপার। বিশ্বব্যাপী পর্যটনের প্রচার ও প্রসারে ১৯৬০ সাল থেকে জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ‘UN Tourism’ এর উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে।

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হাসান খান, জেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপ-পরিচালক শাহজাহান সিরাজ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা কর্মকার, ট্যুরিস্টপুলিশের প্রতিনিধি রিপন নাগ।

এসময় বক্তৃতারা বলেন, দেশীয় পর্যটন বিকাশের পাশাপাশি বিদেশি পর্যটক আকর্ষণে প্রচার-প্রচারণার ওপর গুরুত্বারোপ করতে হবে। পাশাপাশি এ শিল্পের উন্নয়নের সঙ্গে সঙ্গে সেবার মান বৃদ্ধির দিকে বিশেষ নজর দিতে হবে। সঠিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটন শিল্প অন্যতম ভূমিকা পালন করতে পারবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী নাহিদ ইভা, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -