আজ , ।   

আশুলিয়ায় অবৈধ ফুটপাত দখলমুক্ত অভি*যানে হকার-পুলিশ সংঘ*র্ষ

আরো খবর

মোহাম্মদ ইয়াসিন: সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার মহাসড়ক ও ফুটপাত অবৈধ ভাবে দখল এবং তা অপসারণে উচ্ছেদ অভিযানে গিয়ে হকারদের বাঁধার মুখে পড়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

রবিবার(২৭ সেপ্টেম্বর) সকালেন বীনগর-চন্দ্র সড়কের আশুলিয়ার ডিপিজেড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হকারদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সড়কে বেশ কিছু সময় যানচলাচল ব্যাহত হয় এবং চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকায় অবৈধ হকার উচ্ছেদে যান বেজপা কতৃপক্ষ।
এ সময় ডি ইপিজেড কর্তৃপক্ষের পক্ষে আনসার সদস্য্রা উচ্ছেদ অভিযানে গেলে হকাররা এক হয়ে লাঠিসোঁটা নিয়ে চন্দ্রাগামী লেন অবরোধ করেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা যৌথভাবে ধাওয়া দিয়ে হকারদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।এতে হতাহতের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে গেলে হকাররা বাঁধা দেন। একপর্যায়ে তারা চন্দ্রাগামী লেন অবরোধের চেষ্টা করলে তাদের সড়ক থেকে সড়িয়ে দেওয়া হয়েছে,এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে এখন।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -