আজ , ।   

শাকিব-দেবের পর ইধিকার নায়ক কে

আরো খবর

বিনোদন ডেস্ক:

ঢালিউড মেগাস্টার শাকিব খানের পর কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে জুটি বেঁধেছিলেন ইধিকা পাল। দেব-ইধিকা জুটির প্রথম সিনেমা ‘খাদান’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। এরপর ‘রঘু ডাকাত’ ও ‘প্রজাপতি-২’ সিনেমাতেও দেবের বিপরীতে ইধিকাকে বেছে নেন নির্মাতারা। এই জুটিকে ঘিরে প্রযোজক-পরিচালকরাও নতুন করে ভাবতে শুরু করেছেন।

তবে এবার দেবের সঙ্গে জুটি ভেঙে নতুন মিশনে নামতে পারেন ইধিকা পাল। আনন্দবাজারসহ ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টলিউডের আরও এক প্রথম সারির নায়কের সঙ্গে নতুন সিনেমায় দেখা যেতে পারে এই অভিনেত্রীকে।

যদিও ইধিকার পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে কথা উঠছে, দেবের পর এবার জিতের নায়িকা হিসেবে পর্দায় আসতে পারেন তিনি।

অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, পরিচালক পথিকৃৎ বসুর আগামী সিনেমায় জিতের বিপরীতে ইধিকাকে দেখা যেতে পারে। সিনেমাটি প্রযোজনা করার কথা রয়েছে এসকে মুভিজের। কিন্তু সিনেমাটি নিয়ে এখনও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে আপাতত বিষয়টি গুঞ্জনের পর্যায়েই রয়েছে। তবে নেটিজেনদের অনেকেই এটিকে নিছক গুঞ্জন হিসেবে মানতে নারাজ। কারণ এমন খবর ছড়ানোর পরে তা সত্যি হওয়ার নজির রয়েছে।

এখন দেখার অপেক্ষা শাকিব খান এবং দেবের পর কবে নাগাদ জিতের বিপরীতে অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়ান ইধিকা পাল।

আলোকিত প্রতিদিন /২৬ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -