আজ , ।   

সুনেরাহর কবিতা: অথবা দুঃখগাথা

আরো খবর

বিনোদন: অভিনয়ের মানুষ সুনেরাহ বিনতে কামাল। শুরুটা সিনেমা দিয়ে। ইচ্ছে ছিল, সিনেমাতেই মূল মনোযোগ রাখবেন। তবে এখন তাকে ছোট পর্দা, অর্থাৎ নাটকেই বেশি দেখা যায়। নিয়মিতই নাটকে হাজির হন তরুণ এ অভিনেত্রী।

অভিনয়ের বাইরে ব্যক্তিগত প্রসঙ্গ নিয়েও বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন। সহশিল্পী আরশ খানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন নতুন নয়। যদিও তারা বরাবরই সম্পর্ককে ‘বন্ধুত্ব’ বলে দাবি করেছেন।

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

এদিকে কিছুদিন ধরে আর আরশের সঙ্গে দেখা যাচ্ছে না সুনেরাহকে। তবে কি তাদের মধ্যকার ‘প্রেম’ অথবা ‘বন্ধুত্ব’ ভেঙে গেছে? এমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে কারো কারো মনে।

গুঞ্জনের দোলাচলের মতো সুনেরাহর ভাবনায়ও কিছুটা বদল দেখা যাচ্ছে। সাম্প্রতিক সময়ে তিনি ফেসবুকে কবিতার আদলে কিছু পোস্ট দিয়েছেন। যেগুলোর অন্তরালের ভাবনা অভিনেত্রীর ব্যক্তিগত দুঃখ কিংবা অস্থিতিশীলতার দিকেই ইঙ্গিত করে।

২ সেপ্টেম্বর সমুদ্রতীরে ধারণ করা তিনটি ছবি পোস্ট করেন সুনেরাহ। সঙ্গে লেখেন, ‘আসলে মনটা আজকে ভালো, ঢেউগুলো সব মিথ্যা নিয়ে চলে গেলো।’

এরপর ১৪ সেপ্টেম্বর লিখলেন বড় কবিতা। সেখানে তার মন খারাপের বয়ান খুব স্পষ্ট হয়ে ধরা দিয়েছিল। সুনেরাহ লেখেন, ‘কী সুন্দর ছিলে তুমি। তোমার মন, তোমার কথা, তোমার চোখ, তোমার কবিতা। এখন এত কুৎসিত কেন তুমি? তোমার চাহনি, তোমার কর্ম, তোমার ভাষা, তোমার বোন ডাকা রক্ষিতা। তোমার সত্য ভরা চোখগুলো হেরে গেল আজ, জিতে গেল মিথ্যা দিয়ে সব জয় করা কাজ। জিতে গেল সবাই, হেরে গেলাম আমি। কেন তবে আমি দোষারোপ, তুমি খুব অভিমানী? মানুষ হওয়ার শিক্ষা যে কে দেয় কে জানি। মেনে না নিয়ে আর উপায় কী, দুনিয়াটা যে এমনই।’

সোমবার (২১ সেপ্টেম্বর) আরেকটি ছবির সঙ্গে চার লাইনের ছোট কবিতা জুড়ে দিয়েছেন সুনেরাহ। সেটা এরকম, ‘ভেবেছিলাম আর হবে না, হলো আবারও; এখন থামব না আগাবো? সময় তুমি বলে দিয়ো।’

এ কবিতার ভেতরেও বেদনামিশ্রিত এক সংশয়ের অনুভব ফুটিয়ে তুলেছেন সুনেরাহ। তবে এসব কবিতার ভাবনা কি তার ব্যক্তিগত জীবনের অংশ? নাকি স্রেফ হুটহাট ভাবনার উদয় থেকেই শব্দের আশ্রয় নিয়েছেন অভিনেত্রী? তা স্পষ্ট নয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -