আজ , ।   

বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি : কেয়া পায়েল

আরো খবর

বিনোদন ডেস্ক:

প্রিয় তারকাকে ঘিরে নানা আলোচনা-চর্চা চলে নিয়মিত। সেই তালিকায় থাকা অভিনেত্রী কেয়া পায়েলও সম্প্রতি নিজের বয়স নিয়ে দেওয়া এক মন্তব্যে তৈরি করেছেন কৌতূহল।

বয়স যেন বাড়তেই চাইছে না কেয়া পায়েলের! সম্প্রতি একটি উদ্বোধনী অনুষ্ঠানে  গিয়েছিলেন কেয়া পায়েল। অনুষ্ঠানে তার উপস্থিতি যেমন নজর কেড়েছে, তেমনি বয়স নিয়ে করা মন্তব্যও বেশ আলোচনার জন্ম দিয়েছে।নিজের বয়স প্রসঙ্গে কেয়া পায়েল বলেন, ‘বয়সটা আমি একটু থামিয়ে রেখেছি আসলে। তার এই মন্তব্যের পর নেটিজেনদের মাঝে বেশ আলোচনা হচ্ছে।

বয়স নিয়ে খুব একটা ভাবিত নন এই অভিনেত্রী। বরং নিজের মতো করে বিষয়টিকে দেখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। অনুষ্ঠানে তার উপস্থিতি এবং বক্তব্য দুটিই ভক্তদের মাঝে তৈরি করেছে আলাদা আগ্রহ।

আলোকিত প্রতিদিন /২৫ সেপ্টেম্বর/২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -