আজ , ।   

শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ

আরো খবর

এস কে সিরাজ, শ্যামনগর,সাতক্ষীরা। সাতক্ষীরার শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় কলেজের হলরুমে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট মো. মাসুদুল আলম দোহা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব এস এম আফজালুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আতরজান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ জি এম আমির হোসেন।

নবীনবরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। এর আগে প্রধান অতিথি ও অত্রাবিদ্যালয়ের সভাপতির নিজস্ব অর্থায়নে কলেজ ক্যাম্পাসে একটি পানির ফরোয়া উদ্বোধন করা হয়।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -