এম জসমি উদ্দনি, চট্টগ্রাম: শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে অনুষ্ঠানের অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজী মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আবু জাফর মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে আবু জাফর মজুমদার প্রতিযোগিতায় বিজয়ীদের উদ্দেশ্যে বলেন, নতুন প্রজন্মের মধ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, প্রেম ও অসাম্প্রদায়িক চেতনার বাণী ছড়িয়ে দিতে হবে।
বারখাইন পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নেলী দেবীর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাদব চন্দ্র বসু, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিন্দোল বারী, উপজেলা প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা শহীদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন শ্রেণীর কর্মকর্তারা। প্রতিযোগিতায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করছে ।
নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, নৃত্য, একক অভিনয়, হামদ-নাত, ইসলামী সংগীত ছিল অনুষ্ঠানের ইভেন্টস ।
নজরুল বর্ষ উপলক্ষে আনোয়ারায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট আবু জাফর মজুমদার।
আলোকিত প্রতিদিন/এপি

