আজ , ।   

ছাতকে ৯০টি ভারতীয় শাড়িসহ গ্রে*প্তার ২, সিএনজি জ*ব্দ

আরো খবর

প্রতিনিধি,ছাতক (সুনামগঞ্জ):

সুনামগঞ্জের ছাতকে পুলিশের অভিযানে ৯০টি ভারতীয় শাড়ি ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

৭ নভেম্বর শনিবার সন্ধ্যায় ছাতক-গোবিন্দগঞ্জ মহাসড়কের কালারুকা ইউনিয়নের মাধবপুর এলাকায় মান্নান মিয়ার বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দোয়ারাবাজার উপজেলার উত্তর কুলাউড়া গ্রামের আবদুল জলিলের ছেলে মো. জুবায়ের (২০) ও বাংলাবাজার ইউনিয়নের বাগমারা গ্রামের নজরুল ইসলামের ছেলে শেখ আবদুল্লা (২১)। শেখ আবদুল্লা পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক।

পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার ওসি মো. কামাল হোসেন পিপিএমের নির্দেশনায় এসআই মো. আবদুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশায় থাকা তিনটি প্লাস্টিকের বস্তা থেকে ৯০টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ৩০টি করে শাড়ি ছিল।

পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার করা শাড়ির আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা এবং জব্দ করা সিএনজির মূল্য ৩ লাখ টাকা।

এ ঘটনায় এসআই মো. আবদুল জলিল বাদী হয়ে ৮ নভেম্বর ছাতক থানায় মামলা করেছেন। মামলাটি ১৫ নম্বরে স্পেশাল পাওয়ার অ্যাক্ট, ১৯৭৪-এর ২৫-বি(১)(বি)(২)/২৫-ডি ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছে পুলিশ।

আলোকিত প্রতিদিন /০৯ নভেম্বর /২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -