মোঃ ওসমান গনি, শেরপুর শেরপুর সদর কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডাঃসানসিলা জেবরিন প্রিয়াংকা।
আজ রবিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্রসামগ্রী ও পোষাক বিতরণ করেন।এ সময় এমপি প্রিয়াংকা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগের কথা শুনে দ্রুত পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যারা সর্বস্ব হারিয়েছেন, তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সবাইকে এগিয়ে আসতে হবে।
ঘটনাস্থল পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত , জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক ইঞ্জি: মনোয়ার হোসেন রঞ্জু,জেলা মৎস্যজীবি দলের সদস্য সচিব কামরুল হাসানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।এর আগে গত বৃহস্পতিবার আনুমানিক রাত সাড়ে ৩টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের ঘগুলোতে ছড়িয়ে পড়ে।এতে ছয়টি পরিবারের বসতঘর ও ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী, নগদ অর্থ, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামালসহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
আলোকিত প্রতিদিন/এপি

