আজ , ।   

ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে নি*খোঁজ জাহাজ, শুরু হয়েছে উদ্ধার অভি*যান

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমানথানের উদ্দেশে যাত্রা করা একটি সামুদ্রিক জাহাজ নিখোঁজ হয়েছে। জাহাজটিতে অন্তত ২৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। জাভা সাগরে চলাচলের সময় জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।

দক্ষিণ কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের সার্চ অ্যান্ড রেসকিউ অফিস জানিয়েছে, ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ নামের জাহাজটি নিখোঁজ হওয়ার তথ্য তারা পেয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে জাহাজটির সর্বশেষ অবস্থান ছিল জাভা সাগরে। সে সময় জাহাজটি বানজারমাসিন থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

জাহাজটি ডুবে গেছে কি না কিংবা অন্য কোনো দুর্ঘটনার কবলে পড়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ফলে এ ঘটনায় হতাহত বা নিখোঁজের প্রকৃত সংখ্যা সম্পর্কেও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

বানজারমাসিনের রেসকিউ এজেন্সির অপারেশনস প্রধান আরিয়ান্তো আরদি জাহাজ নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাজটির সন্ধানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, যাত্রাপথে জাহাজটি উত্তাল সমুদ্রের কবলে পড়েছিল। এরপর থেকেই এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর জাহাজ কর্তৃপক্ষ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে এবং বিষয়টি জানায়।

উদ্ধারকারী দল বর্তমানে জাহাজটির সর্বশেষ অবস্থান ও সম্ভাব্য গতিপথ ধরে অনুসন্ধান চালাচ্ছে।

সূত্র: এপি

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -