আজ , ।   

ইন্দোনেশিয়ায় নি*খোঁজ জাহাজের ১০২ যাত্রী উদ্ধার, চলছে বাকিদের সন্ধান

আরো খবর

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার জাভা সাগরে নিখোঁজ হওয়া ‘ভির্গো ট্রান্সপোর্ট-৮’ জাহাজের ১০২ যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিখোঁজ অন্য যাত্রী ও ক্রুদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর নিখোঁজদের সন্ধানে হেলিকপ্টার ও একটি উদ্ধারকারী জাহাজ পাঠানো হয়। নিখোঁজ হওয়ার সময় জাহাজটিতে মোট ২৪৩ জন যাত্রী ও ক্রু ছিলেন।

ইন্দোনেশিয়ার সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি জানিয়েছে, নিখোঁজ হওয়ার আগে জাহাজটি বৈরী আবহাওয়ার কবলে পড়েছিল। ধারণা করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে।

জাহাজটি জাভা প্রদেশের সুরাবায়া থেকে কালিমানথান প্রদেশের রাজধানী বানজারমাসিনের উদ্দেশে যাচ্ছিল। বানজারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থানকালে জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। এরপর সর্বশেষ অবস্থান শনাক্ত করে দ্রুত সেখানে পৌঁছান উদ্ধারকারীরা।

ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জে প্রায় ১৭ হাজার দ্বীপ রয়েছে। এ কারণে দেশটির মানুষের এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যাতায়াতে যাত্রীবাহী জাহাজ ও ফেরির ওপর ব্যাপকভাবে নির্ভর করতে হয়।

এর আগে গত মাসে মাদুরা দ্বীপে একটি যাত্রীবাহী জাহাজে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছিল।

সূত্র: বিবিসি

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -