নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী জেলার গোয়েন্দা শাখার(ডিবি)পুলিশের এক অভিযান চালিয়ে ৯০০শত পিছ ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।পরে আটককৃত ব্যাক্তি মো: ইব্রাহিম মাল (৩৯)কে সেনবাগ থানায় হস্তান্তর করা হয়।
৯ সেপ্টেম্বর বুধবার নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা( ডিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়,এস, আই আনোয়ার হোসাইন ও তার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনী -ফেনী মহাসড়কের ইয়ারপুর নামক স্হানে এক অস্থায়ী পুলিশ চেকপোস্ট বসিয়ে নিউ ডি,কে বাসে এক তল্লাশি চালায়। ওই বাসের চালক মো: ইব্রাহিম মালের সিটের নীচে অভিনব কায়দায় রক্ষিত ইয়াবার চালানটি উদ্ধার করা হয়। উক্ত বাসের চালক মো: ইব্রাহিম মাল (৩৯) পিতা মৃত ছালেহ আহমেদ মাল,মাতা কহিনূর বেগম,গ্রাম চর ভাতা ভোলা জেলার দৌলত খানে বাড়ি।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানায় ডিবি পুলিশ।
এই বিষয়ে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মিজানুর রহমান (ওসি)বলেন,৯০০শত পিছ ইয়াবা উদ্বার নিয়ে নোয়াখালী ডিবির পক্ষ থেকে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।অপর এক প্রশ্নে জানান,মাদক বহনকারী না-কি ব্যবসায়ী এটা আমি দেখে জানাতে পারবো।
আলোকিত প্রতিদিন /০৯ সেপ্টেম্বর/২০২৬/মওম

