সাইফুল ইসলাম সবুজ:
মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।
জেলা পুলিশ, টাঙ্গাইলের আয়োজনে ৪ সেপ্টেম্বর শুক্রবার পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় পুলিশ সুপার বলেন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই মৎস্য সম্পদ গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, জলাশয় ও মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারি এবং বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মাছের পোনা অবমুক্তকালে উপস্থিত ছিলেন, মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), টাঙ্গাইলসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও অফিসারবৃন্দ।
পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে পুলিশ লাইন্স পুকুরের মৎস্য সম্পদ বৃদ্ধি এবং জলজ পরিবেশের ভারসাম্য রক্ষায় একটি ইতিবাচক উদ্যোগ নেওয়া হলো।
আলোকিত প্রতিদিন /০৪ সেপ্টেম্বর/২০২৬/মওম

