আজ , ।   

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃ*ত্যু, চলতি বছর প্রাণ*হানি ১০৭

আরো খবর

নিজস্ব প্রতিবেদক :

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০৭ জনে।

একই সময়ে নতুন করে এক হাজার ১১০ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন দুই হাজার ৭৪০ জন।

বুধবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। চলতি বছরে ডেঙ্গুতে মৃত ১০৭ জনের মধ্যে নারী ৫৯ জন, যা মোট মৃত্যুর ৫৫ দশমিক ১ শতাংশ। অন্যদিকে পুরুষ মারা গেছেন ৪৮ জন, যা ৪৪ দশমিক ৯ শতাংশ।

ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যাও উল্লেখযোগ্য। দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ৩৬ জন, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১৫ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন মারা গেছেন।

এ ছাড়া খুলনা বিভাগে ১৮ জন, ময়মনসিংহে ১২, বরিশালে ১০, চট্টগ্রামে সাত, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেট বিভাগে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ২৮০ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৫ হাজার ৪৩৩ জন।

আলোকিত প্রতিদিন / এম আর এম

- Advertisement -
- Advertisement -