নিজস্ব প্রতিবেদক:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
১৫ অক্টোবর বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অক্টোবরের ৯ দিনেই ডেঙ্গুতে ৫০ মৃত্যু হয়েছে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৭ হাজার ২৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন ১ হাজার ৮৩০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৩১ জন।
আলোকিত প্রতিদিন /১৫ অক্টোবর /২০২৬/মওম

