আজ শুক্রবার, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

সাভারে রাস্তা সংস্কারে এগিয়ে এলেন বিরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী 

আরো খবর

শহিদুল্লাহ সরকার:

জনদুর্ভোগ কমাতে রাস্তা সংস্কারে এগিয়ে এলেন বিরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মন্ডল। সাভারের আক্রান টু সাভার সড়কটি কালিয়াকৈরে ভাঙ্গা গর্ত রাস্তাটি একটু বৃষ্টি হলে যানচলাচল ব্যাঘাত ঘটে, দীর্ঘদিন ধরে সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়া এই রাস্তায় সাধারণ মানুষের দুর্ভোগ যখন চরমে, ঠিক তখন এগিয়ে এলেন বিরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন মন্ডল। বিরুলিয়াবাসীর যাতায়াত নির্বিঘ্ন করতে এবং জনদুর্ভোগ কমাতে তিনি নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে রাস্তা মেরামতের কাজ শুরু করেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায়, আনোয়ার হোসেন মন্ডল এলাকাবাসীকে সাথে নিয়ে রাস্তার গর্ত ভরাট করছেন। ​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছিল। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও বয়স্কদের কষ্টের কোনো সীমা ছিল না। সবাই যখন দিশেহারা, তখন আনোয়ার হোসেন মন্ডল। এই উদ্যোগ বিরুলিয়াবাসীর জন্য বড় স্বস্তির ফিরিয়ে দিলেন। তিনি বলেন রাস্তার এই বেহাল দশায় সবার কষ্ট দেখে আমি চুপ থাকতে পারিনি। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি মাত্র। ​তার এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল। তারা মনে করেন, সমাজের সামর্থ্যবানরা এভাবে এগিয়ে এলে স্থানীয় অনেক সমস্যাই সমাধান করা সম্ভব।

আলোকিত প্রতিদিন/০৪ জুন ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -