আজ , ।   

মাদকের বিরুদ্ধে মরিচ্যায় জনতার শপথ, ‘মাদ*ক কারবারির সঙ্গে আপস নয়’

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: ‘চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সমাজ পরিবর্তনের অঙ্গীকার করি, মাদকমুক্ত দেশ গড়ি’ স্লোগানে কক্সবাজারের উখিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

গেল বুধবার বিকেল ৩টায় হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা স্টেশনে উখিয়া থানা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ইমাম, যুব সংগঠনের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুল হক, উপজেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল গফুর চৌধুরী, এনামুল হক এনাম, সাইফুল্লাহ সিকদার, মরিচ্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. জহিরুল হক, মরিচ্যা মডেল মসজিদের ইমাম হাফেজ মাহমুদুল হাসান, গোরাইয়ারদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক বাবু অমিয় বড়ুয়া, হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এম. মনজুর আলম, ইউপি সদস্য সরওয়ার কামাল বাদশা এবং সংরক্ষিত ইউপি সদস্য জুহুরা বেগম।

এছাড়াও উপস্থিত ছিলেন হলদিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হাফেজ গিয়াস উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল রানা, হলদিয়া ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাবেক আহ্বায়ক জুবাইর, যুবদল নেতা হেলাল খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য এম. মনজুর আলম মাদকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

তিনি বলেন, মাদক ব্যবসায়ী যত বড় প্রভাবশালীই হোক, তার পরিচয় কিংবা ক্ষমতা যা-ই থাকুক, মাদকের সঙ্গে কোনো আপস করা যাবে না। যারা মাদক বিক্রি করে আমাদের সন্তানদের জীবন ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।

মনজুর আলম আরও বলেন, একজন মাদক কারবারি রাতারাতি সম্পদের মালিক হওয়ার জন্য আমাদের একটি প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করতে পারে না। মাদকের টাকা দিয়ে কারও বাড়ি বড় হতে পারে, সম্পদ বাড়তে পারে, কিন্তু সেই টাকার পেছনে যদি একটি পরিবারের কান্না থাকে, তাহলে সেই উন্নয়ন সমাজের জন্য অভিশাপ। তাই তিনি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, আলেম সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং তরুণদের একসঙ্গে এগিয়ে আসার আহবান জানান।

পথসভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান জোরদারের পাশাপাশি তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোকিত প্রতিদিন/এপি

 

- Advertisement -
- Advertisement -