বিশেষ প্রতিবেদক: শরীয়তপুরে আর্জেন্টিনা সমর্থক এক তরুণীর বাসায় দেখা করতে গিয়ে রুহুল আমিন নামের এক ব্রাজিল সমর্থককে আটক করেছে স্থানীয়রা। পরে বিয়ের শর্তে ওই যুবক ও তরুণীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (০২ জুন) রাতে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাঁগচী বাজার এলাকায় এসব ঘটনা ঘটে। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে আরও জানা গেছে, রুহুল আমিন সদর উপজেলার আঁটিপাড়া এলাকার বাসিন্দা। পেশায় একজন গার্মেন্টস ব্যবসায়ী সে। তিনি বিবাহিত এবং এক সন্তানের বাবা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ব্রাজিল দলের সমর্থনে নিয়মিত পোস্ট করতেন ফেসবুকে। অপরদিকে তরুণী আঁখি আক্তার আর্জেন্টিনা দলের সমর্থক তিনিও ফেসুবকে ছবি পোস্ট করতেন তিনি।
মঙ্গলবার রাতে ঘোরাঘুরি শেষে রুহুল আমিন আংগারিয়া বাগচী বাজার এলাকার ওই তরুণীর বাসায় গেলে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে ফেলে। পরে তাদের সম্পর্কে জানতে চাইলে রুহুল আমিন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বললেও দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের দাবি করেন সেই তরুণী।
একপর্যায়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিয়ের শর্তে তাদের পুলিশের জিম্মায় দেওয়া হয়। বর্তমানে তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এদিকে ফুটবল উন্মাদনার মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
শরীয়তপুর ব্রাজিল সমর্থক ফ্যান্স ক্লাবের সদস্য সালাউদ্দিন মুন্না বলেন, রুহুল আমিন গত বিশ্বকাপের পর থেকে আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত নেই। তাই এ ঘটনার দায় আমরা নিচ্ছি না।
অন্যদিকে আর্জেন্টিনা সমর্থক ফ্যান্স ক্লাবের সদস্য আবিদ খান বলেন, ফুটবল দলগুলোর খেলোয়াড়দের আচরণ যেমন, অনেক সময় সমর্থকদের মধ্যেও তার প্রভাব দেখা যায়।
পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয়রা তাদের আটক করে। পরে আমরা তাদের থানায় নিয়ে আসি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।
আলোকিত প্রতিদিন/এপি

