আজ সোমবার, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের বি*ক্ষোভ: পুলিশের লা*ঠিচা*র্জ ও টি*য়ারশে*ল নি*ক্ষেপ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভকারী গ্রাহকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান এবং টিয়ারগ্যাস নিক্ষেপ করে বলে জানা গেছে।

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের বিরোধিতাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর মতিঝিল এলাকা। ১ জুন সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর মানববন্ধনে লাঠিচার্জ করেছে পুলিশ.

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড এবং জলকামান থেকে পানি নিক্ষেপ করা হয়েছে। এতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটির আগের শেষ কর্মদিবসে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হিসেবে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নিয়োগ দেওয়া হয়। আন্দোলনকারীদের দাবি, ‘বিতর্কিত ব্যক্তি’ হিসেবে খুরশীদ আলমকে তারা কোনোভাবেই ব্যাংকে প্রবেশ করতে দেবেন না। এই নিয়োগের প্রতিবাদ ও তার প্রবেশ ঠেকানোর ঘোষণায় আজ সকাল থেকেই ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নেন গ্রাহকরা।

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবস আজ সোমবার সকাল ৯টার মধ্যেই ‘সচেতন গ্রাহক ফোরাম’-এর সদস্যরা মতিঝিলের দিলকুশায় অবস্থিত ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে জড়ো হতে শুরু করেন। তারা সেখানে অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করলে পুলিশ তাদের ওপর অ্যাকশনে যায়। বিক্ষোভকারীদের লক্ষ্য করে দফায় দফায় টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়, সেই সঙ্গে জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

পুলিশের অভিযানে প্রথমে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে গেলেও পরে তারা আবার ব্যাংকের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন। ঘটনার পর পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/০১ জুন ২০২৬/মওম

- Advertisement -
- Advertisement -