আজ শনিবার, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফের বিশ্বকা#প মাতাবেন শাকিরা, এবার আসছেন ‘দাই দাই’ নিয়ে!

আরো খবর

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের উদ্বোধনী পর্ব ফের নাচাবেন শাকিরা ‘ওয়াকা ওয়াকা হে হে হে’ গানটি ২০ বছর আগে দক্ষিণ অফ্রিকা বিশ্বকাপের উদ্বোধনী পর্বে গেয়ে কলম্বিয়ান পপ সম্প্রাজ্ঞী বিশ্বজুড়ে জড় তুলেছিলেন । অসাধারণ সুর আর শাকিরার মন মাতানো পারফরমেন্সের আবেদন আজও ফুরায়নি। যদিও এরপর আর কোনো বিশ্বকাপে তাকে পারফর্ম করতে দেখা যায়নি। তাই বলে তিনি চলে যাননি বিস্মৃতির আড়ালেও।

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও ফুটবল বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ এর টিজার প্রকাশের পর ফের সারা বিশ্ব মুখিয়ে আছে ফের বিশ্বকাপে শাকিরার পারফরর্মেন্স দেখতে। বৃহস্পতিবার (৭ মে) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন শাকিরা।

ভিডিওতে দেখা যায়, এবারের বিশ্বকাপের আয়োজক তিন দেশ মেক্সিকো, যুক্তরাষ্ট্র এবং কানাডার জাতীয় পতাকার রঙে সেজেছেন একদল নৃত্যশিল্পী। তবে ভক্তদের সবচেয়ে বেশি আকর্ষণ করেছে ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলগুলোর উপস্থিতি, যা মূলত এই তিন আসরে শাকিরার কালজয়ী গানগুলোর স্মৃতিকে সম্মান জানাতেই অন্তর্ভুক্ত করা হয়েছে। এবারের ‘দাই দাই’ ট্র্যাকে ল্যাটিন পপের সঙ্গে আফ্রো-বিটের এক অনন্য ফিউশন দেখা যাবে বলে জানা গেছে।

এ যুগের ব ফুটবল বিশ্বকাপের ইতিহাসে শাকিরা এক অবিচ্ছেদ্য নাম। ২০০৬ সালে জার্মানিতে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০-এ দক্ষিণ আফ্রিকায় কালজয়ী ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪ সালে ব্রাজিলে ‘লা লা লা’ গেয়ে পুরো বিশ্বকে বুদ করে রেখেছিলেন তিনি। মাঝখানে বিরতি দিয়ে আবারও তার ফেরা ফুটবল প্রেমীদের মধ্যে বাড়তি উদ্দীপনা যোগ করেছে। আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবলের এই মহাযজ্ঞ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮টি দলের এই লড়াকু আসরের আগে শাকিরার এই গানটিকেই ধরা হচ্ছে বিশ্বকাপের মূল কাউন্টডাউন। ১৪ মে গানটি প্রকাশের পর থেকেই ফুটবল উন্মাদনা নতুন মাত্রা পাবে বলে ধারণা করা হচ্ছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -