নিজস্ব প্রতিবেদক:
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দারুণ শুরু এনে দেন টাইগার পেসার শরিফুল ইসলাম। টস জিতে ব্যাট করতে নামা কিউইদের ওপেনিং জুটি দেখে-শুনে খেললেও বেশিক্ষণ টিকতে পারেনি। ইনিংসের সপ্তম ওভারে শরিফুলের করা বল ব্যাটের কোণায় লেগে সরাসরি স্টাম্প ভেঙে দেয় নিক কেলির। ব্যক্তিগত ৭ রানে আউট হন এই বাঁহাতি ওপেনার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ২৯ রান। ক্রিজে আছেন হেনরি নিকোলস ১৪ রানে এবং উইল ইয়াং ১ রানে।
এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ইনিংসের শুরুতে তাসকিন আহমেদের করা প্রথম বলেই আসে ওয়াইড। পরে শরিফুল ও তাসকিন নিয়ন্ত্রিত বোলিং করলেও শুরুতে উইকেটের দেখা পাচ্ছিল না বাংলাদেশ। অবশেষে শরিফুলের দুর্দান্ত ডেলিভারিতে আসে প্রথম সাফল্য, ভাঙে কিউইদের উদ্বোধনী জুটি।
আলোকিত প্রতিদিন /এম আর এম

