আজ রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

“৪ দিনের নোটিশে ‘৮৪০’ সিনেমাটি মুক্তি দিয়েছি”- তিশা

আরো খবর

মোঃ উলফাতুর রহমান(রাকিব), চ.বি. প্রতিনিধিঃ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর রাজনৈতিক  বিদ্রূপাত্মক সিনেমা ‘৮৪০’। সিনেমাটিতে প্রযোজক হিসেবে আছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান, রাজশাহী ও নওগাঁর বেশকিছু স্থানীয় অভিনয়শিল্পী।

সিনেমার প্রচারে আজ বিকেলে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। সেখানে ‘৮৪০’ নিয়ে কথা বলেছেন তিনি। তিশার সঙ্গে ছিলেন সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করা নাসির উদ্দিন খান। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের আয়োজনে অনুষ্ঠানটি হয় কলা ও মানববিদ্যা অনুষদের এক নম্বর গ্যালারিতে। তিশা বলেন, “৮৪০ বানানো হয়েছিল ২০২৩–এর নভেম্বর মাসে। খুব রিস্ক নিয়ে আমরা সিনেমাটা বানিয়েছি।”

খুব তাড়াতাড়ি প্রচার করতে হচ্ছে উল্লেখ করে তিশা বলেন, ‘সাধারণত মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা অনেক সময় নিয়ে ক্যাম্পেইন করা হয়। তবে এটা চার দিনের নোটিশে মুক্তি দিয়েছি। এ জন্য আমরা যথাযথ প্রচার করতে পারিনি। এখন আমরা সব জায়গায় জানান দেওয়ার চেষ্টা করছি। সিনেমাটি সবার দেখা উচিত।’

শিক্ষার্থীদের উদ্দেশে নাসির উদ্দিন খান বলেন, ‘সব সময় নিজের বিবেককে জাগ্রত রাখবা। একজন একটা কথা বলেছে, সেটি বিশ্বাস করে আমরা অনেক কিছু করে ফেলছি। শেয়ারও দিয়ে দিচ্ছি। কিছু ঘটলে আমরা উত্তেজিত হয়ে যাই। পরে গোলমাল হয়। তোমরা নিজের বিবেককে কাজে লাগাবা। এসবের সত্যতা যাচাই করবা। এই সিনেমাতে তোমরা এমন এক আইটেম পাবা।’

৮৪০-এর পোস্টার, ট্রেলার ও প্রিমিয়ার শো নিয়ে এরই মধ্যে শোরগোল তৈরি হয়েছে দর্শকের মধ্যে। ধারণা করা যাচ্ছে, প্রেক্ষাগৃহ থেকেও দর্শক সিনেমাটি উপভোগ করবেন।

সিনেমাটির সহপ্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণে ছিলেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় পাভেল আরীন ও সম্পাদনায় তাহসিন মাহিম।

- Advertisement -
- Advertisement -