আজ , ।   

খুলশীতে পুলিশের অভিযান: কাগজপত্রে অসংগতি, জব্দ সিএনজি

আরো খবর

মো: জহির উদ্দিন বাবর: চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় নিবন্ধনসংক্রান্ত কাগজপত্রের সঙ্গে সিএনজি অটোরিকশার প্রকৃত তথ্যের একাধিক অসংগতি পাওয়ায় একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

সার্জেন্ট মো. আরিফুর রহমান ও তাঁর সঙ্গে থাকা পুলিশ সদস্যদের পরিচালিত অভিযানে অটোরিকশাটি জব্দ করা হয়।

জব্দ করা অটোরিকশাটির নিবন্ধন নম্বর চট্টমেট্রো-থ-১৩-৬৫৩৯। প্রাথমিক যাচাইয়ে গাড়িটির ইঞ্জিনের সিসি, আসনসংখ্যা ও রংসহ বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে নিবন্ধনসংক্রান্ত কাগজপত্রে উল্লেখিত তথ্যের অমিল পাওয়া যায়।

পুলিশ সূত্রে জানা যায়, গাড়িটির দৃশ্যমান অবস্থা ও নিবন্ধনসংক্রান্ত নথিপত্র যাচাই করে একাধিক অসংগতি চিহ্নিত করা হয়। এ কারণে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

সড়কে চলাচলকারী যানবাহনের নিবন্ধনসংক্রান্ত কাগজপত্রের সঙ্গে প্রকৃত অবস্থার সামঞ্জস্য থাকা জরুরি। খুলশীতে পুলিশের এ অভিযান যানবাহনের বৈধতা যাচাই এবং ট্রাফিক আইন বাস্তবায়নে নজরদারির বিষয়টি আবারও সামনে এনেছে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -